গানে গানে পথচলার এক বছর পূর্তি উৎসব উদযাপন করেছে ‘গানকবি’। মঙ্গলবার (১৭ জানুয়ারি ) সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সুইমিংপুলে সংগঠনের এ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
‘বাংলা গানের উৎসব’ শিরোনামে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে গানের মাধ্যমে স্বাগত জানান, গানকবির সদস্যরা। এরপর ‘তোমায় হৃদয়ে রাখিব ছেড়ে দিব না’, ভাওয়াইয়া, ভাটিয়ালি, লালন, হাছন, বিয়ের গান, বাউল, মাইজভাণ্ডারিসহ বিভিন্ন ধরনের গান পরিবেশন করেন গানকবির সদস্য সাহস মোস্তাফিজ, সুদীপ্ত, আকাশ গায়েন, তারেক ও আবির।
এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মফিজুর রহমান, অধ্যাপক আব্দুস সালাম, সহযোগী অধ্যাপক সাবরিনা সুলতানা চৌধুরীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বাংলা গানকে পরম মমতায় কণ্ঠে ধারণ করার চেষ্টা নিয়ে গানকবির যাত্রা শুরু ২০১৬ সালের ১৭ জানুয়ারি। বাংলা সংস্কৃতিকে দূরে ঠেলে দিয়ে যারা ভিনদেশি গান নিয়ে মেতে থাকে তাদের বিরুদ্ধে অবিনব লড়াই চালিয়ে যাচ্ছে ‘গানকবি’।
সূত্র : বাংলানিউজ
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117