ব্রেকিং নিউজ :
উৎসবমুখর পরিবেশে সারাদেশে ভোটগ্রহণ সম্পন্ন : গণনার প্রস্তুতি চলছে যমুনা থেকে ভোটদান চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার এবারের ঐতিহাসিক নির্বাচন জাতির কাছে উদাহরণ হয়ে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দুই ক্র্যাচে ভর দিয়ে ভোট কেন্দ্রে রাজশাহীর বৃদ্ধা দুলোন সিরাজগঞ্জে বহুবছর পরে ভোট দিয়ে খুশি জনগণ জুলাই অভ্যুত্থানের শহীদদের স্বপ্ন বাস্তবায়িত হতে যাচ্ছে : ফারুক-ই-আজম ভোটারদের ইতিবাচক উৎসাহ ও অংশগ্রহণ লক্ষ্য করেছে ইইউ জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করছে : তথ্য উপদেষ্টা দুপুর ১২টা পর্যন্ত ভোট প্রদানের হার ৩২.৮৮ শতাংশ : ইসি সচিব সরকারের সর্বাত্মক প্রচেষ্টায় স্বাধীনভাবে ভোট দিচ্ছেন ভোটাররা : মৎস্য উপদেষ্টা
  • প্রকাশিত : ২০১৯-০৩-২৯
  • ২৫৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাজধানীর বনানীতে অগ্নিকাণ্ড : ২৪ জনের লাশ হস্তান্তর
নিউজ ডেস্ক:-রাজধানীর বনানীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৫ জন নিহত হয়েছেন। তার মধ্যে ২৪ জনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন গুলশান জোনের ডিসি মোস্তাক আহমেদ। ডিসি মোস্তাক আহমেদ বলেন, ‘মরদেহ হস্তান্তরের পরে আর কেউ আমাদের সঙ্গে যোগাযোগ করেনি। তবে আমাদের জানা মতে এখন আর কেউ নিখোঁজ নেই।’তিনি বলেন, ‘এখন পর্যন্ত টাওয়ারে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কার্যক্রম চালাচ্ছে। তাদের কার্যক্রমে আমরা সার্বিক সহযোগিতা করছি। ফায়ার সার্ভিস আমাদের কাছে ভবন হস্তান্তর করবে। তার পর আমরা ভবনের দায়িত্ব নিয়ে আইনি প্রসিডিউর অনুযায়ী কাজ করবো।’ তিনি আরো বলেন, এফআর টাওয়ারের কাঁচগুলো ভেঙ্গে পড়ছে। যার কারণে নিরাপত্তার স্বার্থে ভবনের সামনের সড়ক বন্ধ রাখা হয়েছে। এখন আমরা বিশেষজ্ঞদেরর সঙ্গে কথা বলে কিভাবে কাঁচ ভাঙ্গা বা রাখা যায় বিষয়টি সমাধান করবো। এফআর ভবনের মালিক ইঞ্জিনিয়ার ফারুকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চলছে বলে জানান গুলশান জোনের ডিসি মোস্তাক আহমেদ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat