ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৯-১০-২৮
  • ২৯০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মার্কিন সেনাদের গুলিতে নয় তিন সন্তানসহ আত্মঘাতী আইএস প্রধান বাগদাদি

মার্কিন সেনাদের গুলিতে নয়, তিন সন্তানসহ আত্মঘাতী হয়েছেন মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) প্রধান আবু বকর আল-বাগদাদি। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, বাগদাদি তার তিন সন্তানকে নিয়ে একটি বদ্ধ সুড়ঙ্গে লুকানোর চেষ্টা করেন। মার্কিন সেনাদের সঙ্গে থাকা কুকুর তাকে তাড়া করলে উপায় না দেখে আইএস নেতা শরীরে বাঁধা বিস্ফোরক ফাটিয়ে দেন। ট্রাম্প বলেন, বাগদাদি কুকুরের মতো মারা গেছে...কাপুরুষের মতো মারা গেছে। বিশ্বের এক নম্বর সন্ত্রাসী নেতার বিচার সম্পন্ন হয়েছে। খবর বিবিসি ও সিএনএনের।

শনিবার থেকেই মার্কিন মিডিয়ায় লেখা হচ্ছিল উত্তর-পশ্চিম সিরিয়ার ইদলিব প্রদেশে মার্কিন বিশেষ বাহিনীর সেনা অভিযানে আইএসের প্রতিষ্ঠাতা এবং শীর্ষ নেতা আবু বকর আল-বাগদাদি মারা গেছেন। শনিবার রাতে ট্রাম্পও এক টুইটে পরোক্ষভাবে এ ইঙ্গিত দিয়েছিলেন। গতকাল ওয়াশিংটন সময় সকালে হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে তা নিশ্চিত করেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি অভিযানের বিস্তারিত বিবরণ দেন। ট্রাম্প বলেন, আল- বাগদাদি যে বাড়িতে লুকিয়ে ছিলেন রাতের বেলায় মার্কিন স্পেশাল ফোর্স সেখানে অভিযান চালায়। আটটি হেলিকপ্টার অভিযানে অংশ নেয়। প্রচণ্ড গোলাগুলির পর আমেরিকান কমান্ডোরা বাড়িটি ঘিরে ফেলে দরজা দিয়ে না ঢুকে দেওয়াল ভেঙে বাড়ির আঙিনায় প্রবেশ করে। আল-বাগদাদি সেসময় তার তিন সন্তানকে নিয়ে একটি বদ্ধ সুড়ঙ্গে লুকানোর চেষ্টা করেন। মার্কিন সেনাদের সঙ্গে থাকা কুকুর তাকে তাড়া করলে উপায় না দেখে আইএস নেতা শরীরে বাঁধা বিস্ফোরক ফাটিয়ে দেন। বিস্ফোরণে সুড়ঙ্গটি তার শরীরের ওপর ধসে পড়ে।

সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট বলেন, বিস্ফোরণে আল-বাগদাদির শরীর ছিন্নভিন্ন হয়ে যায়। সঙ্গে থাকা তিনটি শিশুও নিহত হয়েছে। ট্রাম্প বলেন, আইএস নেতার বেশ কজন সহযোগীও নিহত হয়েছেন। ট্রাম্প বলেন, ছিন্নভিন্ন শরীরের ডিএনএ পরীক্ষা করে আল-বাগদাদির পরিচয় নিশ্চিত করা হয়। তিনি বলেন, দুই ঘণ্টা ধরে চলা অভিযানের শুরুতে ১১টি শিশুকে সেখান থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। তারা অক্ষত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat