ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৯-১০-২৮
  • ২৭৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলমের সাক্ষাৎ

বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগপ্রাপ্ত বিদায়ী মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম আজ বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় রাষ্ট্রপতি তাকে বিশ্বব্যাংকে বাংলাদেশের ভাবমূর্তি, উন্নতি ও অগ্রগতির উজ্জ্বল দৃষ্টান্ত তুলে ধরার আহ্বান জানান।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদিন বাসসকে জানান, রাষ্ট্রপ্রধান তাকে বিশ্বব্যাংক ও বাংলাদেশের সম্পর্ক সুদৃঢ় করতে পদক্ষেপ নেয়ারও পরামর্শ দেন।রাষ্ট্রপতি মন্ত্রিপরিষদ সচিব হিসেবে দায়িত্ব পালনকালে তার কর্মদক্ষতা ও আন্তরিকতার প্রশংসা করে বলেন বিশ্ব ব্যাংকের নির্বাহী পরিচালক হিসেবেও তিনি দক্ষতার পরিচয় দিতে সক্ষম হবেন।চলতি মাসে বিশ্বব্যাংকে মো. মোশাররফ হোসেন ভূইয়ার মেয়াদ শেষ হতে যাওয়ায় দেশের ২১তম মন্ত্রী পরিষদ সচিব শফিউল আলম আগামী তিন বছরের জন্য বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন।প্রেস সচিব বলেন, এদিকে সেতুবিভাগের সিনিয়র সচিব খন্দকার অনোয়রুল ইসলাম আগামীকাল দেশের ২২তম মন্ত্রিপরিষদ সচিব হিসেবে যোগদান করবেন। তিনি শফিউল আলমের স্থলাভিষিক্ত হবেন।শফিউল আলম মন্ত্রিপরিষদ সচিব হিসেবে দায়িত্ব পালনকালে সার্বিক সহযোগিতার জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং বিশ্ব ব্যাংকে দায়িত্ব পালনকালে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা কামনা করেন।বঙ্গভবনের সংশ্লিষ্ট সচিবগণ এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat