ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৯-১০-২৮
  • ৩০৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের বিষয়ে সতর্ক করলেন ওবায়দুল কাদের

সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের পরিবহণ সেক্টরে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে সড়ক ও মহাসড়কে চাঁদা সংগ্রহ বন্ধে চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের বিষয়ে সতর্ক করেছেন।
আজ বাংলাদেশ সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, ‘প্রয়োজন হলে সড়ক ও মহাসড়কে যারা চাঁদা নেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের পরিবহণ সেক্টরে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি নির্দেশ দেন।সকলের প্রতি ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রত্যেককে এই আইন মেনে চলতে হবে।মেয়াদোত্তীর্ণ যানবাহন সম্পর্কে মন্ত্রী বলেন, সড়কে চলাচলকারী অধিকাংশ যানবাহনের ফিটনেস নেই এবং এ কারণেই জনসাধারণের ভোগান্তির কথা চিন্তা করে আনফিট যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দুর্নীতিবিরোধী অভিযানের কারণে সরকারের পাশাপাশি আওয়ামী লীগের ভাবমূর্তিও উজ্জ্বল হয়েছে।ওবায়দুল কাদের বলেন, অপরাধীরা বর্তমানে আইন-শৃঙ্খলা বাহিনী, দুর্নীতি দমন কমিশন (দুদক) ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নজরদারিতে রয়েছে।তিনি বলেন, কারো দোষ পাওয়া গেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ও প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat