ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৯-১১-০৭
  • ২৯৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাদেক হোসেন খোকার জানাজা অনুষ্ঠিত

 বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার নামাজে জানাজা আজ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়েছে।তিনি সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী এবং ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ছিলেন।
জানাজায় সংসদ সদস্যবৃন্দ, বাংলাদেশ আওয়ামী লীগ, জাতীয় পার্র্টি, এলডিপি, বিকল্পধারা বাংলাদেশ, ওয়ার্কাস পার্টিসহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের কর্মচারিরা অংশ নেন।এ সময় বিএনপি নেতৃবৃন্দ এবং পরিবারের পক্ষ থেকে মরহুমের কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে স্মৃতিচারণ করা হয়।জানাজা শেষে একাদশ জাতীয় সংসদের বিরোধী দলীয় চীফ হুইপ মো. মশিউর রহমান রাঙ্গাঁ, এমপি, বিএনপি দলীয় সংসদ সদস্যবৃন্দ, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম, এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব) অলি আহমেদ, বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মরহুমের কফিনে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়।নামাজে জানাজা শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat