ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৯-১১-১৪
  • ২৯৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আয়কর মেলা শুরু আজ

করসেবা প্রদান ও কর সচেতনতা বাড়াতে আজ থেকে সারাদেশে সপ্তাহব্যাপী আয়কর মেলা শুরু হচ্ছে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ঢাকায় মিন্টো রোডের অফিসার্স ক্লাব প্রাঙ্গণে মেলার উদ্বোধন করবেন।রাজধানী ঢাকাসহ বিভাগীয় শহরে সপ্তাহব্যাপী মেলা চলবে ২০ নভেম্বর পর্যন্ত। এ ছাড়া সব জেলা শহরে চার দিন এবং ৪৮টি উপজেলায় দুই দিন মেলা হবে। পাশাপাশি উপজেলা পর্যায়ে ৮টি গ্রোথ সেন্টারে এক দিন ভ্রাম্যমাণ মেলা অনুষ্ঠিত হবে। বাসস

এবারের মেলার শ্লোগান হচ্ছে ‘সবাই মিলে দেব কর, দেশ হবে স্বনির্ভর’ এবং প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘কর প্রদানে স্বতঃস্ফ’র্ত অংশগ্রহণ, নিশ্চিত হোক রুপকল্প বাস্তবায়ন’।করমেলা উপলক্ষে রাষ্ট্রপতি মো.আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।এবারের মেলায় বরাবরের মত আয়কর বিবরণীর ফরম দাখিল থেকে শুরু করে কর পরিশোধের জন্য ব্যাংক বুথ পাবেন করদাতারা। তাদের জন্য মেলায় সহায়তাকেন্দ্রে অপেক্ষা করবেন কর কর্মকর্তারা। একই ছাদের নিচে সব সেবা মিলবে। করদাতা শুধু প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনলেই হবে।মেলায় ই-টিআইএন নিবন্ধন ও আয়কর বিবরণী গ্রহণ,কর পরিশোধ,আয়কর বিবরণী পূরণে সহায়তা এবং কর শিক্ষা প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা থাকছে।গতকাল জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূইয়া সাংবাদিকদের জানান, এবারের মেলা উপলক্ষে কর সংক্রান্ত তথ্য সম্বলিত একটি ওয়েবসাইট এবং কর পরিশোধে মোবাইল ব্যাংকিং সেবা চালু করা হচ্ছে। ওয়েবসাইট থেকে আয়কর বিবরণী ফরম ও চালান ফরম ডাউনলোড করার পাশাপাশি সব ধরনের নির্দেশকা পাওয়া যাবে। তাই করমেলার ন্যায় অধিকাংশ সুবিধা ঘরে বসেই ভোগ করতে পারবেন করদাতারা।এদিকে, আজ বিকেলে রাজধানীর হোটেল রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে ২০১৮-১৯ অর্থবছরের জাতীয়ভাবে সেরা করদাতাগণকে ট্যাক্স কার্ড ও সম্মাননা প্রদান করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat