ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৯-১১-১৬
  • ৩০৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাজধানীর উত্তরা ও সাতক্ষীরা থেকে জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের ৬ সদস্য আটক

রাজধানীর উত্তরা ও সাতক্ষীরার শ্যামনগর থানায় পৃথক অভিযানে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের ৬ সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাব।
র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি মো. মিজানুর রহমান ভুঁইয়া জানান, শুক্রবার দিবাগত রাত সোয়া ১টার দিকে রাজধানীর উত্তরা ও সাতক্ষীরার শ্যামনগর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।তিনি বলেন, র‌্যাব সদস্যরা আটককৃতদের কাছ থেকে ল্যাপটপ, মোবাইল, জিহাদী বই, লিফলেট, জঙ্গি প্রচারণার ভিডিওসহ অন্যান্য সরঞ্জাম জব্দ করেছে। আটককৃতদের নামসহ বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।র‌্যাব-৪-এর মিডিয়া শাখার এসপি মো. সাজেদুর ইসলাম জানান, একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানা এলাকা থেকে নিষিদ্ব ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের এক জঙ্গি সদস্যকে আটক করে। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে র‌্যাব-৪ এর অপর একটি দল শুক্রবার দিবাগত রাত সোয়া ১টার দিকে উত্তরা এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে অপর ৫জনকে আটক করে। আটককৃতদের কাছ থেকে ল্যাপটপ, মোবাইল, জিহাদী বই, লিফলেট, জঙ্গি প্রচারণার ভিডিওসহ অন্যান্য সরঞ্জামাদি জব্দ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat