ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৯-১১-১৬
  • ২৯২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভারতকে হারালো বাংলাদেশ

জাতীয় দল ভারতের মাটিতে স্বাগতিক দলের কাছে টেস্ট ম্যাচে হারলেও ইর্মাজিং টিমস এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টে ভারতকে ৬ উইকেটে হারালো বাংলাদেশ। আজ ‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ৬ উইকেটে হারিয়েছে ভারতকে। নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ৯ উইকেটে হারিয়েছিলো হংকংকে। আর ভারত ৭ উইকেটে হারিয়েছিলো নেপালকে।
সাভারের বিকেএসপির তিন নম্বর মাঠে ভারতের বিপক্ষে টস জিতে প্রথমে বোলিং বেছে নেয় বাংলাদেশ। দলীয় ১৯ রানে ভারতের প্রথম উইকেটের পতন ঘটায় স্বাগতিকরা। শুরুর ধাক্কা সামলেও উঠলে ভারতের প্রথম তিন ব্যাটসম্যান বড় স্কোর গড়তে পারেননি। তবে চার নম্বরে নামা আরমান জাফর এক প্রান্ত আগলে অবলীলায় দলের রানের চাকা ঘুড়িয়েছেন। ৪০ রানের ইনিংস খেলে আরমানকে সঙ্গ দিয়েছিলেন কিনায়ক গুপ্ত।
৪৮তম ওভারের প্রথম বলে আউট হবার আগে সেঞ্চুরির স্বাদ নেন আরমান। ৮টি চার ও ৩টি ছক্কায় ৯৮ বলে ১০৫ রান করেন তিনি। ফলে ৫০ ওভারে সবক’টি উইকেট হারিয়ে ২৪৬ রানের লড়াকু সংগ্রহ পায় ভারত। বাংলাদেশের সুমন খান ৬৪ রানে ৪ উইকেট নেন। এছাড়া তানভীর ইসলাম-সৌম্য সরকার ২টি করে উইকেট নেন।জয়ের জন্য ২৪৭ রানের টার্গেটে খেলতে নেমে দলীয় ১৫ রানে ওপেনার মোহাম্মদ নাইমকে হারায় বাংলাদেশ। ৯ বলে ১৪ রান করে ফিরেন নাইম। তবে শুরুর ধাক্কাটা দারুনভাবে সামলে উঠেন আরেক ওপেনার সৌম্য সরকার ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দ্বিতীয় উইকেট জুটিতে ১৪৪ রান যোগ করেন তারা। দু’জনই হাফ-সেঞ্চুরির স্বাদ নেন। সৌম্য ৭টি চার ও ৩টি ছক্কায় ৬৮ বলে ৭৩ রান করেন। হংকং-এর বিপক্ষে ৭৪ বলে অপরাজিত ৮৪ রান করেছিলেন সৌম্য।হাফ-সেঞ্চুরি তুলে সেঞ্চুরির দিকে এগিয়ে যাচ্ছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। কিন্তু দুভার্গ্য তার। ৯৪ রানে থেমে যান তিনি। ১৪টি চার ও ২টি ছক্কায় ৮৮ বলে ৯৪ রান করেন শান্ত।সৌম্য-শান্ত’র দুর্দান্ত ব্যাটিং-এ জয়ের পথ পেয়ে যায় বাংলাদেশ। পরের দিকে ইয়াসির আলির ২১, আফিফ হোসেনের অপরাজিত ৩৪ ও জাকির হোসেনের অপরাজিত ২ রানে ৪৭ বল বাকী থাকতে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। ম্যাচ সেরা হয়েছেন বাংলাদেশের শান্ত।
সংক্ষিপ্ত স্কোর :
ভারত : ২৪৬/১০, ৫০ ওভার (আরমান ১০৫, গুপ্ত ৪০, সুমন ৪/৬৪)।
বাংলাদেশ : ২৫০/৪, ৪২.১ ওভার (শান্ত ৯৪, সৌম্য ৭৩, রাথোর ১/১৬)।
ফল : বাংলাদেশ ৬ উইকেটে জয়ী।
ম্যাচ সেরা : নাজমুল হোসেন শান্ত (ভারত)।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat