ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৯-১২-০১
  • ২৮৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পাবনার কিশোরীকে এসিড নিক্ষেপ, আটক ২

বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় পাবনার চাটমোহরে সবুরা খাতুন (১৪) নামের এক কিশোরীকে এসিড নিক্ষেপ করেছে দুই কিশোর। শুক্রবার রাতের এ ঘটনায় তাদের আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। সবুরা খাতুন উপজেলার বনগ্রাম সরকারপাড়া গ্রামের ব্যবসায়ী সলিলুর রহমানের মেয়ে ও বনগ্রাম বেনিয়াজী দাখিল মাদরাসার দশম শ্রেণীর ছাত্রী। তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, এসিডে সবুরার শরীরের দশ শতাংশ পুড়ে গেছে। 
আটক দুই কিশোর হলো, উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের বনগ্রাম পশ্চিম চকপাড়া গ্রামের হাসিবুর রহমানের ছেলে রতন হোসেন (১৮) মনসুর আলী ও বনগ্রাম পুকুরপাড়া গ্রামের মুক্তার হোসেনের ছেলে রিপন হোসেন (১৭)।
সবুরার স্বজনরা জানান, বেশ কিছুদিন ধরে রতন সবুরাকে উত্যক্ত করে আসছিল। সম্প্রতি বিয়ের প্রস্তাব দিলে তাকে ফিরিয়ে দেয় সবুরা। এতে ক্ষিপ্ত হয়ে শুক্রবার রাতে রতন ও রিপন অতর্কিতে এসে ঘরের জানালা দিয়ে এসিড নিক্ষেপ করে পালানোর চেষ্টা করে। সবুরার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে রতন ও রিপনকে হাতে নাতে আটক করে পুলিশে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আটক দুইজনকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat