ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৯-১২-০৯
  • ৩১৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাজারে অসুস্থ প্রতিযোগিতা রোধ করুন : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বাজারে অসুস্থ প্রতিযোগিতা রোধে আরো সক্রিয় হওয়ার জন্য বাংলাদেশ কম্পিটিশন কাউন্সিলের (বিসিসি) প্রতি আহ্বান জানিয়েছেন।আজ বিকেলে বঙ্গভবনে বিসিসি’র একটি প্রতিনিধিদল কমিশনের ২০১৮-২০১৯ সালের বার্ষিক রিপোর্ট পেশকালে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ আহ্বান জানান।
বৈঠক শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন সাংবাদিকদের বলেন, কমিশনের প্রতিনিধিদল তাদের সার্বিক কর্মকান্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।রাষ্ট্র প্রধান বলেন, সুস্থ প্রতিযোগিতা বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। তিনি বলেন, এতে নিত্যপণ্যের একচেটিয়ে ব্যবসা এবং ব্যবসায়ীদের ষড়যন্ত্র নিয়ন্ত্রণ করা যাবে।রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, এ বিষয়ে বিনিয়োগকারী, ব্যবসায়ী এবং জনগণের মাঝে গণসচেতনতা সৃষ্টির জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের পরামর্শ দেন।বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।বিসিসি’র চেয়ারম্যান মো. মফিজুল ইসলাম, বাণিজ্য সচিব মো. জাফর উদ্দিন, রাষ্ট্রপতির সচিব সম্পদ বড়ুয়া ও সামরিক সচিব মেজর জেনারেল এসএম শামীম-উজ-জামান এসময় উপস্থিত ছিলেন।-বাসস

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat