ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৯-১২-১২
  • ২৬৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
খালেদা জিয়ার জামিন নিয়ে সরকারের কিছু করার নেই : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জামিন নিয়ে সরকারের কিছু করার নেই।তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে বিচার বিভাগ পূর্ণ স্বাধীনতা ভোগ করছে। খালেদা জিয়ার মামলা দুর্নীতির মামলা। জামিন হবে কিনা এটা আদালতের এখতিয়ার। এখানে সরকারের করার কিছু নেই।’
ওবায়দুল কাদের আজ বৃহস্পতিবার কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি আইন মানেনা, আদালতে মানেনা। বিচারের রায় মানেনা। আদালতের উপর চাপ দিতে কোর্ট প্রাঙ্গণকে হাঙ্গামা করে রনাঙ্গণে পরিণত করে। এই বিএনপির হাতে দেশ কী নিরাপদ থাকবে?’তিনি বলেন, বিএনপির রাজনীতি ভুলের চোরাবালিতে আটকে গেছে। বিএনপি এখন পথ হারিয়ে দিশেহারা পথিকের মতোন। বিএনপি দুর্বার আন্দোলন করে খালেদা জিয়াকে ম্ক্তু করতে চায়। বিএনপির আন্দোলনের হুমকিতে সরকার ভয় পায়না। এগারো বছর ধরে আন্দোলনের হাকডাক শোনা যাচ্ছে।ওবায়দুল কাদের বলেন, দুর্নীতির অভিযান সারাদেশে শুদ্ধি অভিযান চলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই শুদ্ধি অভিযানে কে যে কখন আটকা পড়েন। দেখে শুনে সব দুর্নীতিবাজকে গ্রেপ্তার করা হবে, কেউ বাদ যাবে না।আওয়ামী লীগে অনুপ্রবেশকারীদের স্থান নেই জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগে শেখ হাসিনা ছাড়া কেউ অপরিহার্য নয়। কেউ পদ-পদবীকে ব্যক্তিগত তালুক ভাববেন না। জমিদারী শেখ হাসিনার আমলে চলবেনা। সুবিধাবাদীদের নিয়ে দল ভারি করবেন না। আওয়ামী লীগে অনেক নিবেদিত প্রাণ কর্মী আছে, বাইরের লোক ভাড়া করার দরকার নেই।এর আগে বেলুন ও পায়রা উড়িয়ে কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য রমেশ চন্দ্র সেন এমপি।জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মঞ্জু মন্ডলের সভাপতিত্বে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মির্জা আজম, প্রাথমিক শিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন, সংসদ সদস্য আছলাম হোসেন সওদাগর ও এমএ মতিন প্রমুখ বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat