ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৯-১২-১৯
  • ২৯৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাজাকারের তালিকা প্রকাশের ক্ষেত্রে তাড়াহুড়ো করবেন না : মোহাম্মদ নাসিম

নতুন করে রাজাকারের তালিকা প্রকাশের ক্ষেত্রে তাড়াহুড়ো না করতে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের প্রতি আহবান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম।
আজ বৃহষ্পতিবার বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ২১তম সম্মেলন উপলক্ষে গঠিত অভ্যর্থনা কমিটির সভা থেকে তিনি এই আহবান জানান।
তিনি বলেন, ‘রাজাকারের তালিকা প্রকাশ করবেন, কিন্তু দিনক্ষণ আগে বলার দরকার কি? আগে সঠিকভাবে যাচাই-বাছাই করে তালিকা প্রস্তুত করুন, তারপর প্রধানমন্ত্রীর সাথে কথা বলে তালিকা প্রকাশ করুন। রাজাকারের তালিকা প্রকাশের ক্ষেত্রে তাড়াহুড়ো করার তো দরকার নেই।’আওয়ামী লীগের সভাপতিমন্ত্রীর সদস্য বলেন, রাজাকারদের তালিকা প্রকাশ একটি স্পর্শকাতর বিষয়। এটা প্রকাশের ক্ষেত্রে তাড়াহুড়োর কোন দরকার ছিল না। যারা রাজাকার, যুদ্ধাপরাধীর দায়ে যাদের ফাঁসি হলো তাদের নাম নেই এই তালিকায়, কিন্তু যে বীররা জীবনবাজি রেখে যুদ্ধ করেছেন তাদের নাম রাজাকারের তালিকায়। এটা কোন কথা হতে পারে না।
সভায় আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য কর্ণেল (অব.) ফারুক খান, তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দিলীপ রায় প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat