ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৯-১২-২৭
  • ২৭৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিশ্ববিদ্যালয়ে অবশ্যই গবেষণা হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, বিশ্ববিদ্যালয়ে অবশ্যই গবেষণা হতে হবে। গবেষণালব্ধ বিষয় থেকে অনেক মূল্যবান জিনিস বেরিয়ে আসে। সেগুলো দেশ ও জাতির কল্যাণে ছড়িয়ে দিতে হবে ।
আজ শুক্রবার সকালে বান্দরবান জেলার ভেনাস রিসোর্টে আয়োজিত জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন ও বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সংক্রান্ত দু’দিন ব্যাপী ল্যাব-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
দেশের বিশ্ববিদ্যালয়সমূহের কর্মকান্ড স্বচ্ছ ও গতিশীল করা এবং প্রজাতন্ত্রের কর্মচারীদের মধ্যে শুদ্ধ আচরণ সৃষ্টি এবং তা কর্মক্ষেত্রে বাস্তবায়নের জন্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) জাতীয় পর্যায়ে এই ল্যাবের আয়োজন করে ।পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বলেন, শুদ্ধাচার সব জায়গায় চর্চা করতে হবে । এই পর্যায়ে জ্ঞানী-গুণী, শিক্ষকবৃন্দ যারা আছেন, তারা যে ভাবনা করেন সেগুলো নিয়ে গবেষণা করে কোথায়, কি প্রয়োজন সেগুলো লিপিবদ্ধ করে সকলের মাঝে ছড়িয়ে দিতে হবে। এগুলো এগিয়ে নিয়ে গেলে রাষ্ট্রের, সমাজ ও ব্যক্তি উপকৃত হবে।তিনি আরও বলেন, শুদ্ধাচারের-শুদ্ধি আমাদের সকলকে ধারণ করতে হবে। আমরা দেশকে ভালোবাসি, সমাজকে ভালোবাসি । সারা দুনিয়ার মাঝে একটা শিক্ষিত জাতি হিসেবে মাথা তুলে দাঁড়াবার জন্য যেটুকু থাকা দরকার সেটা আমাদের সকলকে করতে হবে ।ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) শেখ মুজিবুর রহমান এবং ইউজিসি সদস্য প্রফেসর ড. মো: আখতার হোসেন, প্রফেসর ড. দিল আফরোজা বেগম, প্রফেসর ড.মোসাজ্জাদ হোসেন ও প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর।এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী পরিষদ বিভাগ, অর্থ মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসির উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।দু’দিন ব্যাপী অনুষ্ঠানে রিসোর্স পার্সন হিসেবে দায়িত্ব পালন করছেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, সিনিয়র সহকারী সচিব আর এইচ আলাউল , শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন ও অর্থ) ড. অরুনা বিশ্বাস, বার্ষিক কর্মসম্পাদন বিভাগের উপ সচিব জাকিয়া পারভীন, মন্ত্রী পরিষদ বিভাগের উপ-সচিব মো: মামুনুর রশীদ ভুইঞা, সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ সাইফুল ইসলাম ।অনুষ্ঠানে দেশের ২১টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার ও বার্ষিক কর্মসম্পাদন চুক্তির ফোকাল পয়েন্টবৃন্দ অংশগ্রহণ করছেন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat