জাতীয় প্রেসক্লাবের অতিরিক্ত সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে আজ সকালে ক্লাব মিলনায়তনে।আজ সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ক্লাব সভাপতি সাইফুল আলমের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতেই গত এক বছরে ক্লাবের প্রয়াত সদস্যদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন ও তাঁদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়।
সভায় সাধারণ সম্পাদকের রিপোর্ট পেশ করেন ফরিদা ইয়াসমিন ও কোষাধ্যক্ষের রিপোর্ট পেশ করেন শ্যামল দত্ত।সভায় সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষের রিপোর্ট সর্ব সম্মতিক্রমে অনুমোদন হয়। সদস্যরা এর আগে রিপোর্ট দু’টির উপর আলোচনায় অংশ নেন।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117