ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২০-০১-০৭
  • ২৮৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
অস্ট্রেলিয়ার দাবানল: ক্ষতিগ্রস্ত ২ হাজার বসতি

অস্ট্রেলিয়ায় চলমান দাবানলে প্রায় ২ হাজার বসতি ক্ষতিগ্রস্ত হয়েছে । অস্ট্রেলিয়ার বিভিন্ন রাজ্যের কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বৃটিশ সংবাদমাধ্যম বিবিসি।মঙ্গলবার অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের কর্মকর্তারা জানান, নতুন করে ওই রাজ্যে আরো ৬৫৩টি বসতি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে পার্শ্ববর্তী ভিক্টোরিয়া রাজ্যেও প্রায় ২০০ বসতি ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া আশেপাশের রাজ্যগুলো থেকেও বসতি ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে ।এদিকে এইবারের দাবানলে অস্ট্রেলিয়ার ৪৮৫ মিলিয়ন ডলার ক্ষতি হয়েছে।এই ক্ষয়ক্ষতির পরিমাণ আরো বাড়বে বলে ধারণা করছে দ্য ইন্স্যুরেন্স কাউন্সিল অফ অস্ট্রেলিয়া । গত সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই দাবানলে এখন পর্যন্ত ২৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।গত শুক্রবার থেকে অস্ট্রেলিয়ার বিভিন্ন অঞ্চলের তাপমাত্রা আরো বেড়েছে। সম্প্রতি অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী স্কট মরিসন জানিয়ে দিয়েছেন আরো কয়েকমাস চলতে পারে এই দাবানল। অস্ট্রেলিয়ার পক্ষ থেকে দাবি করা হচ্ছে ভয়াবহ দাবানলে এখন পর্যন্ত বিভিন্ন প্রজাতির অন্তত ৫০ কোটি প্রাণীর প্রাণহানি ঘটেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat