ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২০-০১-০৮
  • ৩৩৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইভিএমে প্রত্যেকের ভোটাধিকার নিশ্চিত হয় : সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, ইভিএমে প্রত্যেক ভোটারের ভোটাধিকার নিশ্চিত হয়, কেউ কারো ভোট দিতে পারেন না।চট্টগ্রাম-৮ সংসদীয় আসনের আসন্ন উপ-নির্বাচন উপলক্ষে আজ বুধবার দুপুরে সার্কিট হাউজে আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক শেষে সিইসি সাংবাদিকদের এ কথা বলেন।
বৈঠকে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব মো. মোখলেছুর রহমান, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান, জেলা প্রশাসক মো. ইলিয়াছ হোসেন, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা হাসানুজ্জামান প্রমুখ।উপ-নির্বাচনের পরিবেশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সিইসি বলেন, “আমি গতকাল মঙ্গলবার নির্বাচনী এলাকা ঘুরে দেখেছি, লোকজনের সাথে কথা বলেছি। তারা বলেছেন, পরিবেশ বেশ ভালো আছে। প্রার্থীদের মধ্যে কোনো সংঘাত নেই। সুতরাং নির্বাচন অবাধ সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে পারবো বলে আমি দৃঢ় আশাবাদী।”বিএনপির অভিযোগ প্রসঙ্গে সিইসি বলেন, নির্বাচনে যে কেউ অভিযোগ করতে পারেন। এসব অভিযোগের ভিত্তি খুঁজে দেখতে হবে। রিপোর্ট নির্বাচন কমিশনে পাঠানো হবে। রিপোর্টের ভিত্তিতে আমরা সিদ্ধান্ত নেবো।ভোটের দিন নির্বাচনী এলাকার পরিবেশ প্রসঙ্গে নুরুল হুদা বলেন, ভোটারদের ভীত হওয়ার কোনো কারণ নেই। পর্যাপ্ত সংখ্যক ফোর্স থাকবে। কেউ কোথাও বল প্রয়োগের সুযোগ পাবে না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat