ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২০-০১-০৯
  • ২৮৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শ্রম আইন না মানায় ইউনূসের বিরুদ্ধে মামলা

শ্রম আইন না মানায় গ্রামীণ কমিউনিকেশন্সের চেয়ারম্যান নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে।শ্রম আইনের দশটি নিয়ম লঙ্ঘন করায় ৫ জানুয়ারি ঢাকা তৃতীয় শ্রম আদালতে এ মামলা করেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের শ্রম পরিদর্শক (সাধারণ) তরিকুল ইসলাম। মামলায় ইউনূস ছাড়াও আরো তিন জনকে বিবাদী করা হয়।
বৃহস্পতিবার দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেন মামলার বাদি তরিকুল ইসলাম।তিনি বলেন, রোববার মামলার বিষয়ে আদেশ দিবেন আদালত।মামলার আপর আসামিরা হলেন, গ্রামীণ কমিউনিকেশন্সের ব্যবস্থাপনা পরিচালক নাজনীন সুলতানা, পরিচালক আঃ হাই খাঁন ও উপ মহাব্যবস্থাপক ( জি এম) গৌরি শংকর।মামলার অভিযোগ থেকে জানা যায়, মামলার বাদি ২০১৯ সালের ১০ অক্টোবর গ্রামীণ কমিউনিকেশন্সে সরজমিনে পরিদর্শনে যান। পরিদর্শনে গিয়ে তিনি বিধি লংঘন সংক্রান্ত বিভিন্ন অনিয়ম দেখতে পান।বিবাদীরা শ্রম আইনের প্রতি শ্রদ্ধাশীল নয় বিধায় বাংলাদেশ শ্রম আইন ২০০৬, বাংলাদেশ শ্রম ( সংশোধন ) আইন, ২০১৩ ধারা ৩৩( ঙ) এবং ৩০৭ মোতাবেক তাদের বিরুদ্ধে এ মামলা করা হয়।বিধি মোতাবেক কোম্পানিটি বার্ষিক ও অর্ধবার্ষিক রিটার্ন দাখিল করেনি, কোম্পানির মুনাফার অংশ ৫ শতাংশ শ্রমিকের অংশ গ্রহণ তহবিল গঠনসহ লভ্যাংশ বন্টন করা হয়নি এবং কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর হতে লাইসেন্স গ্রহণ করেন নাই বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat