ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২০-০১-১০
  • ৩০৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দিল্লী মিশনে বঙ্গবন্ধু’র স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

 নয়াদিল্লীতে বাংলাদেশ হাইকমিশনে আজ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে তাঁর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।
পাকিস্তান দখলদার বাহিনীর বিরুদ্ধে ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধে দেশ স্বাধীন হবার পর ১৯৭২ সালের ১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগার থেকে দেশে ফিরে আসেন।
দিবসটি উপলক্ষে মিশনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা অনুষ্ঠান উদ্বোধন করেন মন্ত্রী (রাজনৈতিক) নুরুল ইসলাম। আজ ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানা যায়।
অনুষ্ঠানে মন্ত্রী (প্রেস) ফরিদ হোসেন, এবং মন্ত্রী (কনস্যুলার) সেলিম মো. জাহাঙ্গির আলোচনায় অংশ নেন। বক্তারা দিবসের তাৎপর্য তুলে ধরেন।
অনুষ্ঠান পরিচালনা করেন ফার্স্ট সেক্রেটারি এবং হেড অব চ্যান্সেরি শাহেদ বীন আজিজ। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি এম আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া বাণী অনুষ্ঠানে পাঠ করে শোনান যথাক্রমে কাউন্সেলর (ইকনোমিক) মোহাম্মদ রাশেদুল আমিন এবং ফার্স্ট সেক্রেটারি জাকির আহমেদ।
আলোচনা অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধু’র জন্ম শতবর্ষ পালন উপলক্ষে ঢাকায় জাতীয় প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত ক্ষণগণনা উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করে দেখানো হয়।
অনুষ্ঠানে যোগদানকারিগন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ, মুজিব বর্ষের লোগো উন্মোচন এবং ক্ষণগণনার ডিজিটাল ডিসপ্লে প্রত্যক্ষ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat