ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২০-০১-১৮
  • ২৪৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
টেকসই উন্নয়ন ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ ঘনিষ্টভাবে জড়িত : সাধন চন্দ্র মজুমদার

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ ও টেকসই উন্নয়ন ঘনিষ্টভাবে জড়িত।তিনি আরো বলেন, নিত্য নতুন টেকসই প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে প্রাকৃতিক সম্পদকে মানুষের কল্যাণে ব্যবহার করতে হবে।
সাধন চন্দ্র মজুমদার আজ বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার হলে বাংলাদেশ বোটানিক্যাল সোসাইটির আয়োজনে ‘বার্ষিক বোটানিক্যাল সম্মেলন’ প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
বাংলাদেশ বোটানিক্যাল সোসাইটির চেয়ারম্যান অধ্যাপক ড. এম আব্দুল গফুরের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য ড. ফারজানা ইসলাম, বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক জেড এন তাহমিদা বেগম ও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আমির হোসেন।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ বোটানিক্যাল সোসাইটির সাংগঠনিক সভাপতি অধ্যাপক ড. ফিরোজ হোসেন, সাংগঠনিক সচিব অধ্যাপক ড. এম মাহফুজুর রহমান ও উদ্ভিদবিজ্ঞাণ বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. নুহু আলম।সাধন চন্দ্র মজুমদার বলেন, দেশের মানুষের খাদ্য-পুষ্টির চাহিদা পূরণ, দারিদ্র্য বিমোচন, প্রচলিত ও অল্প প্রচলিত উদ্ভিদের গুরুত্ব অপরিসীম।তিনি বলেন, দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও ঐতিহ্যের মূল চালিকা শক্তি উদ্ভিজ্য প্রাকৃতিক সম্পদ ও এর সফল টেকসই ব্যবহার অত্যন্ত জরুরি একটি বিষয়।খাদ্যমন্ত্রী আরো বলেন, উদ্ভিদরাজি প্রকৃতির অমূল্য সম্পদ। এই সম্পদসমূহ টিকে থাকলে জীব জগৎ ও মানুষ বেঁচে থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat