ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২০-০১-১৮
  • ২৮০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সঠিক তথ্যই পারে বিভ্রান্তি দূর করতে : পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, সঠিক তথ্যই পারে বিভ্রান্তি দূর করতে। মানুষ সরকারি কাজ সম্পর্কে অবগত থাকলে স্বচ্ছতা নিশ্চিত হয়।
তিনি বলেন, সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তথ্য অধিকার আইন করা হয়েছে। এ আইন অনুযায়ী সরকারি কর্মকর্তাদের কোন কিছু গোপন করার সুযোগ থাকে না। সঠিক তথ্য পেলে মানুষ তখল কাল্পনিক কোন অভিযোগ তুলবে না।
পররাষ্ট্রমন্ত্রী আজ শনিবার সিলেটে ‘তথ্য অধিকার আইন ২০০৯ ও আরটিআই অনলাইন ট্র্যাকিং সিস্টেম অবহিতকরণ কর্মশালা’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ সব কথা বলেন। প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন।
মোমেন বলেন, গণমাধ্যম হচ্ছে একটি দেশের চতুর্থ স্তম্ভ। এই স্তম্ভকে শক্তিশালী করতে তথ্য অধিকার আইন করা হয়েছে। সাংবাদিকরা তথ্য অধিকার আইনের প্রয়োগের মাধ্যমে সঠিক তথ্য জনগণকে জানাতে পারেন।
বাংলাদেশে অর্থনৈতিক উন্নয়ন ও প্রবৃদ্ধি দিনদিন বাড়ছে উল্লেখ করে পররাষ্টমন্ত্রী বলেন, এর মাধ্যমে প্রমাণ হয় দেশে সুশাসন রয়েছে।
তিনি বলেন, আমাদের দেশের বড়-বড় মানুষেরা মাঝে মধ্যে বিচারবর্হিভূত হত্যাকান্ড নিয়ে হুলস্থুল করেন। কিন্তু বিশ্বে সভ্য দেশ হিসেবে দাবিদার যুক্তরাষ্ট্রে প্রতিবছর এক হাজারের বেশি মানুষ বিচারবর্হিভূত হত্যাকান্ডের শিকার হন।
মন্ত্রী বলেন, দেশে সুশাসন থাকায় সারাবছরে হাতেগোনা কয়েকটি ঘটনা ঘটেছে। অথচ বাংলাদেশের বিরুদ্ধে ঢালাওভাবে অভিযোগ করা হয় এবং এগুলো ফলাও করে প্রচারও হয়। বিচারবহির্ভূত হত্যাকান্ডের মতো ঘটনা সরকার একটিও চায় না।
২০২০ ও ২০২১ সাল বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ২০২০ সালে মুজিববর্ষ শুরু হচ্ছে। আর ২০২১ সালে আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করবো। এই দুই বছরে সরকারের উন্নয়নগুলো বিশ্ব দরবারে তুলে ধরা হবে।
সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অতিরিক্ত বিভাগীয় কমিশনার তাহমিদুল ইসলাম, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন বক্তৃতা করেন।
এছাড়াও পররাষ্ট্রমন্ত্রী নগরীর রিকাবি বাজারে জেলা ক্রীড়া সংস্থা প্রাঙ্গণে ৪ দিনব্যাপি জাতীয় পীঠা উৎসবের উদ্বোধন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat