ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২০-০১-১৯
  • ২৫৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ই-জুডিশিয়ারি স্থাপন প্রশ্নে হাইকোর্ট রুল

 দেশের সকল আদালত ই-জুডিশিয়ার আওতায় আনতে এবং ই-কোর্ট স্থাপনে কেন দ্রুত নির্দেশনা দেয়া হবে না-তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এ সংক্রান্ত আনা রিট আবেদনের ওপর প্রাথমিক শুনানি শেষে আজ এ আদেশ দেয়া হয়। গত ১৩ জানুয়ারি রিটের ওপর শুনানি শেষে আজ আদেশের জন্য ধার্য ছিল।
রিট আবেদনকারী সুপ্রিমকোর্টের এডভোকেট ফরহাদ উদ্দিন আহমেদ ভূঁইয়া বাসস’কে আজ এ কথা জানান। তিনি বলেন, বিচারপতি এম, ইনায়েতুর ও রহিম বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এ আদেশ দেন। আদেশে আদালত আগামী ৯০ দিনের মধ্যে ই-জুডিশিয়ারি স্থাপন বিষয়ে অগ্রগতি প্রতিবেদন দাখিলে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।ফরহাদ উদ্দিন জানান, রিটে আইন সচিব, তথ্য-প্রযুক্তি (আইসিটি) সচিব, মন্ত্রীপরিষদ সচিব, পরিকল্পনা সচিব এবং আইন কমিশনের চেয়ারম্যানসহ ৯ জনকে বিবাদী (রেসপনডেন্ট) করা হয়েছে।রিট আবেদনে বলা হয়, বিশ্বের অনেক দেশের আদালতসমূহ ই-জুডিশিয়ারির আওতাভুক্ত।রিটকারী আইনজীবী জানান, মামলাজটের কারণে বিচারপ্রার্থীর সময় ও সম্পদ (অর্থ) নষ্ট হচ্ছে যা সংবিধান পরিপন্থী। তিনি জানান, ই-জুডিশিয়ারি চালু হলে আদালতের আদেশ অল্প সময়ের মধ্যে প্রতিপালন করা সহজ হবে। ফলে জামিন আদেশ, সাজা পরোয়ানা মূহুর্তে দেশের সংশ্লিষ্ট জায়গায় পৌঁছে যাবে। সর্বোপরি বিচার বিভাগ ডিজিটাল হলে দুর্নীতি কমবে বলে দাবী করেন রিটকারী আইনজীবী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat