ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২০-০১-২৪
  • ২৮৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ব্রাহ্মণবাড়িয়ায় সিলেটগামী পারাবত ট্রেনের পাওয়ারকারে আগুন

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে আন্ত:নগর পারাবত এক্সপ্রেস ট্রেনের পাওয়ারকারে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।খবর পেয়ে দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে পাওয়ারকার ক্ষতিগ্রস্ত হলেও যাত্রী ও ট্রেনের ষ্টাফদের কেউ হতাহত হননি।
ঢাকা থেকে সিলেটগামী এই ট্রেনটি আজ সকাল সাড়ে ৮টায় ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে ষ্টেশনে পৌছার পরই আগুন চোখে পড়ে। এরপরই ষ্টেশনের অগ্নি নির্বাপন ব্যবস্থায় আগুন নেভানোর চেষ্টার পাশাপাশি দমকল বাহিনীকে ৯৯৯ এ খবর দেয়া হয়।ট্রেনটির একজন ইলেকট্রিক অপারেটর রিয়াজ আহমেদ প্রথম আগুন দেখে তিনি তা নেভানোর চেষ্টা করেন।ট্রেনের পরিচালক আতাউর রহমান জানান, ব্রাহ্মণবাড়িয়া ষ্টেশনে আসার পরই আগুন দেখতে পান তারা। এরপরই ওই পাওয়ারকার থেকে পেছনের ও সামনের বগিগুলো দ্রæত বিচ্ছিন্ন করে ফেলেন।ভারপ্রাপ্ত ষ্টেশন মাষ্টার মো. শোয়েব জানান, ট্রেনটি ব্রাহ্মলবাড়িয়া ষ্টেশনে আসার কিছুক্ষন পরই পাওয়ারকারে আগুন লাগার খবর পান। এরপরই ষ্টেশনে থাকা ১৫/২০টি ফায়ার বক্স্র এবং পানি ঢেলে নিজেরা আগুন নেভানোর চেষ্টার পাশাপাশি জরুরী খবর দেন দমকল বাহিনীকে। এরপর দমকলবাহিনী ষ্টেশনে আসে আধা ঘন্টার বেশী সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।অগ্নিকান্ডের কারণ তাৎক্ষনিক জানা যায়নি। পরে পাওয়ারকারটি রেখে ট্রেনটি সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া থেকে সিলেটের উদ্দেশ্যে যাত্রা করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat