ব্রেকিং নিউজ :
তারেক রহমানের শপথ অনুষ্ঠানে অংশ নেবেন মালদ্বীপের প্রেসিডেন্ট পবিত্র রমজান উপলক্ষ্যে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা ছায়া মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিএনপি: সালাহউদ্দিন আহমদ জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ত্রয়োদশ জাতীয় নির্বাচন দেশের ইতিহাসে রোল মডেল হয়ে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ২ দফায় সংসদ সদস্যদের শপথ হবে: নাসিমুল গনি বগুড়া-৬ আসন ছেড়ে দিয়েছেন তারেক রহমান হরমুজ প্রণালিতে ইরানের রেভল্যুশনারি গার্ডের সামরিক মহড়া শুরু সম্মিলিত প্রচেষ্টায় কৃষিখাতে স্বস্তি বিরাজ করছে: কৃষি উপদেষ্টা ক্রেমলিনের দাবি: নাভালনি বিষক্রিয়ায় মারা যাওয়ার অভিযোগ ভিত্তিহীন
  • প্রকাশিত : ২০২০-০১-২৪
  • ৩৪৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
টেকসই উন্নয়নের জন্য সরকার শত বছরের পরিকল্পনা গ্রহণ করছে : এলজিআরডি মন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশ। বর্তমান সরকার রূপকল্প এবং টেকসই উন্নয়নের জন্য শত বছরের পরিকল্পনা গ্রহণ করছে। অচিরেই বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে।
আজ কুমিল্লার পুরাতন বিমানবন্দর এলাকায় বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) কুমিল্লা ময়নামতি রেজিমেন্টের আয়োজনে দশ দিনব্যাপী রেজিমেন্ট ক্যাম্পিং এর স্পেশাল মোটিভেশনাল ক্লাসে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য জোবেদা খাতুন পারুল, ময়নামতি রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার লে. কর্নেল সালাহউদ্দিন আল মুরাদ।
তাজুল ইসলাম বলেন, দেশ, জাতি ও মানুষকে সমৃদ্ধ জায়গায় নিয়ে যেতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। প্রশিক্ষণের মাধ্যমে নিজেদেরকে মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য তিনি বিএনসিসি ক্যাডেটদের আহবান জানান ।রেজিমেন্ট ক্যাম্পিংয়ে চট্টগ্রাম ও সিলেট বিভাগের ১০টি জেলার ৫টি বিশ্ববিদ্যালয়সহ ১০০ শিক্ষাপ্রতিষ্ঠানের ১২৩ বিএনসিসি প্ল্যাটুন হতে ৫৫০ ক্যাডেট ও কর্মকর্তা অংশ নেন। ক্যাডেটদের সামরিক প্রশিক্ষণসহ মুক্তিযুদ্ধ, পরিবেশ সংরক্ষণ, প্রাথমিক চিকিৎসা, অগ্নিনির্বাপণ, ক্ষুদ্রাস্ত্র ফায়ারিং এবং আত্মোন্নয়নমূলক প্রশিক্ষণ খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার প্রশিক্ষণ দেয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat