ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২০-০১-২৬
  • ২৮৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মুক্তাগাছায় ট্রাক সিএনজি সংঘর্ষে ২ জন নিহত

মুক্তাগাছা -ময়মনসিংহ সড়কের নতুন বাজারের সন্নিকটে আজ সকাল সাড়ে ৮টায় ইটবাহী ট্রাকের সাথে সিএনজি চালিত অটোর মুখোমুখি সংঘর্ষে এক মহিলাসহ ২ জন নিহত এবং ৪জন আহত হয়েছেন। মৃতের মধ্যে একজন মধুপুর পৌরসভার সাব-এসিস্টেন্ট ইঞ্জিনিয়ার হারুনর রশিদ (৩৫)। সে মুক্তাগাছার বাসিন্দা বীর বিক্রম হায়দার আলীর ছেলে বলে পুলিশ জানায়।
মুক্তাগাছা থানার ওসি আলী মামুদ ঘটনাটি নিশ্চিত করে জানান, মুক্তাগাছা থেকে যাত্রী নিয়ে ময়মনসিংহে যাওয়ার পথে নতুন বাজারের গন্ধর্বপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা ইট বোঝাই ট্রাকের সংঘর্ষে ঘটনা স্থলেই সিএনজি যাত্রী মধুপুর পৌরসভার সাব-এসিস্টেন্ট ইঞ্জিনিয়ার হারুনর রশিদসহ অজ্ঞাত একজন মহিলা নিহত হন। এসময় আরও ৪ যাত্রী আহত হয়েছেন। এদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat