ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২০-০১-২৭
  • ৩৫১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ব্রাজিলে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৪

ব্রাজিলের দক্ষিণপশ্চিমাঞ্চলে কয়েকদিনের ঝড়বৃষ্টির ফলে সৃষ্ট বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৪ দাঁড়িয়েছে। রোববার কর্তৃপক্ষ একথা জানায়। খবর এএফপি’র।স্থানীয় সিভিল ডিফিন্স কর্মকর্তারা জানান, এ দুর্যোগে নিহত ছাড়াও আহত হয়েছে ১২ জন। তবে নিখোঁজের সংখ্যা ২৫ থেকে কমে ১৯ জনে দাঁড়িয়েছে।
এখন পর্যন্ত মৃতদের পরিচয় জানা যায়নি। এ প্রাকৃতিক দুর্যোগে অনেকে ভূমিধসে বা ধসে পড়া ঘরবাড়ির ধ্বংস্তুপের নিচে চাপা পড়েছে।কর্মকর্তারা জানান, মিনাস গারাইস রাজ্যের ৫৮টি শহর ও নগরীর প্রায় ১৭ হাজার লোককে তাদের ঘরবাড়ি থেকে সরিয়ে নেয়া হয়েছে। রাজ্যটির রাজধানী বেলো হোরিজন্টি এবং এর পার্শবর্তী অনেক এলাকা থেকেও লোকজনকে সরিয়ে নেয়া হয়। এছাড়া ১০ হাজারের বেশি মানুষ পার্শবর্তী দু’টি রাজ্যে চলে যায়।সামাজিক মাধ্যমে দেয়া বিভিন্ন ছবিতে ব্যাপক ক্ষয়ক্ষতির দৃশ্য দেখা যাচ্ছে। এসব ছবির কোনটিতে বিভিন্ন ঘরবাড়ি ধসে পড়া, গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়া এবং বিস্তৃত এলাকায় বন্যার দৃশ্য রয়েছে। এতে অনেক সেতুও ধসে পড়েছে। ভূমি ও আকাশ থেকে এসব ছবি তোলা হয়।উল্লেখ্য, দীর্ঘ ১১০ বছরের রেকর্ড ভঙ্গ করা এ বর্ষণ রোববার থেমে গেলেও কর্তৃপক্ষ জানায়, বেলো হোরিজন্টি এলাকার বিভিন্ন শহরে শুক্রবার পর্যন্ত নতুন ভূমিধসের ঝুঁকি রয়েছে।ভারত সফররত ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো বলেন, এ প্রাকৃতিক দুর্যোগে সরকার ‘সম্ভাব্য সবকিছু’ করছে। তিনি বলেন, এ ধরনের বিস্তৃত এলাকায় সবাইকে সেবা দেয়া কঠিন। বোলসোনারো বর্তমানে সরকারি এক সফরে ভারতে রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat