ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২০-০১-২৮
  • ৩৩০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জার্মানীতে প্রথম করোনা ভাইরাস সনাক্ত

জার্মানীর দক্ষিণাঞ্চলীয় বেভারিয়ান অঞ্চলের স্বাস্থ্য কর্তৃপক্ষ প্রথম চীনে মরাত্মকভাবে ছড়িয়ে পড়া করোনাভাইরাস আক্রান্ত রোগী সনাক্ত করেছে।করোনাভাইরাস নিউমোনিয়ার মতো শ্বাসযন্ত্রে তীব্র সংক্রমণ সৃষ্টি করে। এ ভাইরাসে আক্রান্ত হয়ে মাত্র কয়েক সপ্তাহে চীনে ৮০ জনের বেশি লোক মারা গেছে এবং এ পর্যন্ত ২ হাজার ৭৪০ জন আক্রান্ত হয়েছে এবং অন্যান্য দেশে ১২ জনেরও বেশি আক্রান্তের সনাক্ত করা হয়েছে।
মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, ‘স্টার্নবার্গ এলাকার এক ব্যক্তি নতুন এই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।’ তাকে বিচ্ছিন্ন ওয়ার্ডে নিরবচ্ছিন্ন তত্ত্বাবধানে রাখা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
সে কিভাবে আক্রান্ত হয়েছে সে সম্পর্কে মন্ত্রণালয় বিস্তারিত কিছু জানায়নি।ইউরোপীয় দেশগুলোর মধ্যে ফ্রান্সে প্রথম এই ভাইরাসের উপসর্গ দেখা দেয়। এ পর্যন্ত সেখানে তিন ব্যক্তি আক্রান্ত হয়েছে বলে জানা গেছে।
আক্রান্ত তিন ব্যক্তিই সম্প্রতি চীন থেকে ফিরেছেন, তাদেরকে বিচ্ছিন্ন রাখা হয়েছে।জার্মানী নাগরিকদের এই ভাইরাস ছড়িয়ে পরার আশঙ্কায় প্রয়োজন ব্যতিরেকে চীনে যাওয়া থেকে বিরত থাকার নির্দেশনা দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat