ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২০-০১-২৯
  • ৩১৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
যথাযোগ্য মর্যাদায় মুজিববর্ষ উদযাপন করতে স্পিকারের আহ্বান

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষ যথাযোগ্য মর্যাদায় উদযাপন করতে সকলের প্রতি আহবান জানিয়েছেন।স্পিকার আজ বুধবার জাতীয় সংসদের শপথ কক্ষে মুজিববর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত বিশেষ সভায় সভাপতির বক্তৃতায় এ আহ্বান জানান।
স্পিকার জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় কমিটি, জাতীয় বাস্তবায়ন কমিটি এবং জাতীয় সংসদের গৃহীত কর্মপরিকল্পনা সফলভাবে সম্পন্ন করার জন্য সকলের প্রতি আহবান জানান।সভায় জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী সূচনা বক্তৃতা করেন।তিনি স্পিকারকে মুজিববর্ষ উদযাপনের কর্মপরিকল্পনা অবহিত এবং মুজিববর্ষ অনুষ্ঠানমালার সূচী হস্থান্তর করেন।স্পিকার বলেন, মুজিববর্ষ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে জাতীয় সংসদ পৃথক কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। এ উপলক্ষে আগামী ২২ থেকে ২৩ মার্চ জাতীয় সংসদে বিশেষ অধিবেশনের আয়োজন করা হচ্ছে। একজন বিশ্বখ্যাত ব্যক্তিত্বকে বিশেষ অধিবেশনে বক্তা হিসেবে আমন্ত্রণ জানানো হচ্ছে। বিশেষ অধিবেশনে দক্ষিণ এশিয়ার স্পিকারগণসহ বিখ্যাত ব্যক্তিবর্গকে আমন্ত্রণ জানানো হবে বলেও জানান স্পিকার।মুজিববর্ষ উপলক্ষে জাতীয় সংসদের দক্ষিণ প্ল¬াজায় ১৯ মার্চ শিশু মেলা আয়োজন করা হচ্ছে। এ শিশু মেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় সংসদের বর্ষব্যাপী কর্মপরিকল্পনার শুভ উদ্বোধন করবেন বলে তিনি উল্লেখ করেন।এছাড়াও জাতীয় সংসদে বঙ্গবন্ধুর আলোকচিত্র নিয়ে ‘বঙ্গবন্ধু প্যাভিলিয়ন’ স্থাপন এবং ১ থেকে ৫ ডিসেম্বর ‘মুজিবমঞ্চ’ স্থাপন করা হবে। মুজিবমঞ্চের পাশেই আয়োজন করা হচ্ছে বিজয় মেলা।সভায় জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস, জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোঃ তোফাজ্জল হোসেন মিয়াসহ সংশি¬ষ্ট মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat