ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২০-০১-৩০
  • ৩০৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বই মেলায় থাকছে চার স্তরের নিরাপত্তা : ডিএমপি কমিশনার

অমর একুশে গ্রন্থ মেলায় চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা: শফিকুল ইসলাম।তিনি বলেন, সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে বইমেলাসহ আশপাশের সড়কে ক্লোজ সার্কিট (সিসিটিভি) ক্যামেরা বসানো হয়েছে। পুরো বইমেলা এই ক্যামেরা দিয়ে মনিটরিং করা হবে। নিরাপত্তা বলয় তৈরি করা হবে।
উল্লেখ্য, আগামী ২ ফেব্রুয়ারি বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে অমর একুশে গ্রন্থ মেলা শুরু হচ্ছে।
ডিএমপি কমিশনার বৃহস্পতিবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মেলা প্রাঙ্গণ পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা জানান।তিনি বলেন, টিএসসি ও দোয়েল চত্তর দিয়ে মেলায় প্রবেশ করা যাবে। আগতদের আর্চওয়ে ও মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশী করা হবে। তল্লাশীতে নারী ও পুরুষদের জন্য আলাদা ব্যবস্থা থাকবে।শফিকুল ইসলাম বলেন, ডিএমপি ও সিটি এসবির সদস্যরা সাদা পোশাকে মেলা ও আশপাশে অবস্থান করবেন। মেলায় মোটরসাইকেল টহল থাকবে।ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এ ধরনের বই নিয়ন্ত্রণে পুলিশ কীভাবে কাজ করবে এমন প্রশ্নের জবাবে শফিকুল ইসলাম বলেন, এটি অনেক কঠিন কাজ। আমরা বাংলা একাডেমিকে অনুরোধ করেছি এসব বই যেন প্রকাশে সতর্ক দৃষ্টি রাখা হয়। প্রতিটা বই বাংলা একাডেমি অথবা পুলিশ পড়ে দিতে পারলে ভালো হতো। তবে সে সুযোগ নেই।তিনি বলেন, আমরা চাইনা বই পড়ে মানুষের মনে আঘাত কিংবা ধর্মীয় অনুভূতিতে আঘাত হোক। এ ধরণের কোনো বই প্রকাশ হলে পুলিশকে জানানোর অনুরোধ জানান তিনি।আসন্ন ঢাকা সিটি নির্বাচনের নিরাপত্তা প্রসঙ্গে ডিএমপি কমিশনার বলেন, ঢাকার দুই সিটি নির্বাচন ঘিরে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলেও নিরাপত্তা ঝুঁকি নেই।তিনি বলেন, গত এক মাস ধরে ঢাকায় নিরবচ্ছিন্নভাবে নির্বাচনী প্রচারণা চলছে। দু’-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কোনও নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়নি।
নাগরিকদের নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, এক মাসের প্রস্তুতিতে সাধারণ মানুষের বার্তা পাওয়ার কথা যে নির্বাচন আনন্দমুখর ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে। প্রত্যাশা করছি যে সব রাজনৈতিক দল এই নির্বাচনে অংশ নিচ্ছেন তাদের প্রার্থীরা যদি সুষ্ঠু পরিবেশ বজায় রাখে। তাহলে আমরা পুলিশের পক্ষ থেকে কথা দিতে পারি, প্রতিটি নাগরিকদের নিরাপত্তার জন্য ডিএমপি প্রস্তুত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat