ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২০-০২-০১
  • ৩৩৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী আতিক

জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আতিকুল ইসলাম।রাজধানীর উত্তরায় ১ নম্বর ওয়ার্ডের নওয়াব হাবীবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে আজ সকাল সোয়া ৮টায় ভোট দিয়ে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
তার সঙ্গে ছিলেন সহধর্মিণী শায়লা সাগুফতা ইসলাম এবং মেয়ে বুশরা ইসলাম।এ সময় প্রথমে ইভিএম মেশিনে আঙুলের ছাপ দিয়ে নিজের পরিচয় নিশ্চিত করেন আতিকুল ইসলাম। এরপর পাশেই স্থাপিত গোপন বুথে গিয়ে ইভিএম মেশিনের ব্যালট ইউনিট থেকে বোতাম চেপে ভোট দেন তিনি।ভোট দিয়ে সাংবাদিকদের কাছে এক প্রতিক্রিয়ায় আতিকুল ইসলাম বলেন, নৌকা উন্নয়নের প্রতীক। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই নৌকা প্রতীক নিয়েই আমাদের বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্র দিয়েছেন। এই নৌকায় জনগণ ভোট দিয়েছেন বলেই আজ এতো উন্নয়ন হচ্ছে। আমি কথা দিতে পারি- আমাকে ভোট দিয়ে বিজয়ী করলে উত্তর সিটি করপোরেশনকে আমি একটি সচল নগরী হিসেবে গড়ে তুলব।প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তিনি নগরবাসীর কাছে নৌকায় ভোট প্রার্থনা করেন।তার ভোটার নম্বর ৩ হাজার ৭৩৬। ওই কেন্দ্রে তিনিই ছিলেন প্রথম ভোটার।ভোট দেয়ার পর তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশন আওতাধীন বিভিন্ন কেন্দ্রে পরিদর্শনে বের হন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat