ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২০-০২-০১
  • ৩০০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভোটের সার্বিক পরিস্থিতি নিয়ে সিইসির সন্তোষ প্রকাশ

ঢাকার দুই সিটি কর্পোরেশনের নির্বাচনে ভোটের সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা ।ইভিএম নিয়ে ভোটারদের মনোভাব ইতিবাচক উল্লেখ করে তিনি বলেন, ‘ভোটের পরিস্থিতি ভালো। এখন পর্যন্ত বড় ধরনের অভিযোগ পাওয়া যায়নি। ভোটাররা ভোট কেন্দ্রে যাচ্ছেন। সকাল বেলা ভোটারের উপস্থিতি কম ছিল বলে জেনেছেন উল্লেখ করে বলেন, তবে আস্তে আস্তে এখন তাদের উপস্থিতি বাড়ছে । ’
কেএম নুরুল হুদা আজ সকাল ১১টা ৫ মিনিটে রাজধানীর উত্তরার ৫ নং সেক্টরের আইইএস স্কুল এন্ড কলেজে ভোট প্রদান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।এ সময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনের রিটানিং কর্মকর্তা মো. আবুল কাশেমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।ভোটকেন্দ্রে কোন ধরনের অনিয়ম-বিশৃঙ্খলা ও সংঘর্ষের অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ভাবে সে কেন্দ্রের ভোট গ্রহণ বন্ধ করে দেয়া হবে উল্লেখ করে তিনি বলেন, ‘পরিস্থিতি নাগালের বাইরে চলে গেলে এবং কোন ভোট কেন্দ্রে কোন ধরনের অনিয়ম, বিশৃঙ্খলা ও সংঘর্ষ, সহিংসতার অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষনিকভাবে সে কেন্দ্রের ভোট গ্রহণ বন্ধ করে দেয়া হবে।’এজেন্ট বের করা সংক্রান্ত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নুরুল হুদা বলেন, এরকম কিছু ঘটলে তারা সংশ্লিষ্ট প্রিসাইডিং অফিসার, পেলিং অফিসার বা আইন শৃন্খলা বাহিনীর সদস্যদের অভিযোগ জানাতে হবে।সিইসি বলেন, ‘আমরা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে এখন পর্যন্ত মৌখিকভাবে ১৪টি কেন্দ্রে ছোট-খাটো অভিযোগ পেয়েছি। যার পারসেনটেজ ওয়ান পারসেন্ট। মিরপুর, কূর্মিটোলা, বাড্ডা, উত্তরা থেকে এ অভিযোগগুলো পেয়েছি।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat