ব্রেকিং নিউজ :
পবিত্র রমজান উপলক্ষ্যে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা ছায়া মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিএনপি: সালাহউদ্দিন আহমদ জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ত্রয়োদশ জাতীয় নির্বাচন দেশের ইতিহাসে রোল মডেল হয়ে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ২ দফায় সংসদ সদস্যদের শপথ হবে: নাসিমুল গনি বগুড়া-৬ আসন ছেড়ে দিয়েছেন তারেক রহমান হরমুজ প্রণালিতে ইরানের রেভল্যুশনারি গার্ডের সামরিক মহড়া শুরু সম্মিলিত প্রচেষ্টায় কৃষিখাতে স্বস্তি বিরাজ করছে: কৃষি উপদেষ্টা ক্রেমলিনের দাবি: নাভালনি বিষক্রিয়ায় মারা যাওয়ার অভিযোগ ভিত্তিহীন জেনারেল (অব.) এম এ জি ওসমানীর ৪২তম মৃত্যুবার্ষিকী পালন
  • প্রকাশিত : ২০২০-০২-০৩
  • ৩৪৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মিশরে গ্যাস পাইপলাইনে জঙ্গি হামলা

মিশরের গোলযোগপূর্ণ সিনাই উপদ্বীপে জঙ্গিরা রোববার একটি গ্যাস পাইপলাইন উড়িয়ে দিয়েছে। নিরাপত্তা সূত্র একথা জানায়। খবর এএফপি’র।সূত্র আরো জানায়, প্রাদেশিক রাজধানী আল-আরিশের প্রায় ৮০ কিলোমিটার পশ্চিমে মুখোশ পরা বন্দুকধারীরা একটি গাড়িতে করে এসে এ হামলা চালায়। সেখানে তারা শক্তিশালী বিস্ফোরণ ঘটিয়ে পাইপলাইন উড়িয়ে দেয়।
এ হামলার ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি এবং কোন গ্রুপ হামলার দায়িত্ব স্বীকার করেনি।সূত্র জানায়, এটি একটি আভ্যন্তরীণ গ্যাস পাইপলাইন যা সিনাইয়ের মধ্যাঞ্চলে বাসাবাড়ি ও বিভিন্ন কারখানায় বিদ্যুত সরবরাহ করার কাজে ব্যবহৃত হয়। যা আল-আরিশের একটি বিদ্যুত কেন্দ্রের সঙ্গে যুক্ত রয়েছে।এদিকে মিশর ও ইসরাইলের কিছু সংবাদমাধ্যমের খবরে বলা হয়, জঙ্গিরা যে গ্যাস পাইপলাইনে হামলা চালিয়েছে তা দুই দেশকে যুক্ত করা ইসরাইলের সমুদ্র তীরবর্তী গ্যাসক্ষেত্র লাভিয়াথানের অংশ ছিল। তবে লাভিয়াথান কনসোর্টিয়াম এএফপি’র কাছে এমন হামলার দাবি প্রত্যাখান করেছে।
ইসরাইল ১৫ বছরের জন্য করা যুগান্তকারী এক চুক্তির আওতায় এ মাসের গোড়ার দিকে এই প্রথমবারের মতো মিশরের প্রাকৃতিক গ্যাস উত্তোলন শুরু করে। উত্তোলিত তেল পরিশোধিত করে তা ইউরোপের দেশগুলোতে রপ্তানি করতে তারা এক হাজার ৫শ’ কোটি ডলারের এ চুক্তি করে।গত সপ্তাহে ইসলামিক স্টেট গ্রুপ তাদের যোদ্ধাদের নতুন করে হামলা চালাতে উৎসাহিত করে এবং তারা ইসরাইলের বিরুদ্ধে বড় ধরনের হামলা চলানোর অঙ্গীকার ব্যক্ত করে।মিশরের জ্বালানি মন্ত্রণালয় এ হামলার ব্যাপারে কোন মন্তব্য করেনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat