ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২০-০২-১০
  • ৬৭৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দেশে কোনো করোনা ভাইরাস রোগী সনাক্ত হয়নি : স্বাস্থ্যমন্ত্রী

দেশের কোথাও এখন পর্যন্ত কোনো করোনা ভাইরাস রোগী সনাক্ত হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।৯০ হাজার ২৪৫ জন বিদেশ ফেরত যাত্রীর করোনা ভাইরাস সংক্রান্ত স্বাস্থ্য পরীক্ষা শেষে সোমবার দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত স্বাস্থ্য সচেতনতায় করণীয় শীর্ষক বৈঠকে সভাপতির বক্তৃতায় তিনি এ তথ্য জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন দেশের স্বাস্থ্য সেবা বিভাগের মাধ্যমে করোনা ভাইরাস প্রতিরোধে ৯০ হাজার ২৪৫ জন বিদেশ ফেরত যাত্রীর করোনা ভাইরাস সংক্রান্ত মেডিকেল স্ক্রিনিং সম্পন্ন করা হয়েছে। যার মধ্যে সারাদেশে গত ২৪ ঘন্টায় ১২ হাজার ৬৩০ জন যাত্রীর স্ক্রীনিং করা হয়েছে। এর মধ্যে ঢাকা, সিলেট ও চট্টগ্রাম বিমান বন্দরে ৬ হাজার ১৬২ জন, নৌ-বন্দরে ২৪০ জন এবং সমুদ্র বন্দরসমূহ ৬ হাজার ২২৪ জন বিদেশ ফেরত যাত্রীর করোনা ভাইরাস পরীক্ষা শেষ হয়েছে।গত ৭ ফেব্রুয়ারি থেকে দেশের বন্দরসমূহে বিদেশ ফেরত সকল যাত্রীর করোনা ভাইরাস সতর্কতায় স্ক্রীনিং বাধ্যতামূলক করা হয়েছে। এখন পর্যন্ত দেশের কোথাও কোনো করোনা ভাইরাস রোগী সনাক্ত হয়নি। রংপুরে করোনা ভাইরাস সন্দেহে সদ্য চীন ফেরত একজন শিক্ষার্থী ভর্তি হলেও স্বাস্থ্য পরীক্ষা শেষে তিনি করোনা ভাইরাস মুক্ত বলে নিশ্চিত হওয়া গেছে।এখন পর্যন্ত বিশে^ প্রায় ৪০ হাজার মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং প্রায় সাড়ে আটশত মানুষ এই ভাইরাসে ইতোমধ্যে মারা গেছেন। বর্তমানে ভাইরাসটি চীনসহ ২৫টি দেশে প্রবেশ করেছে।বৈঠকে স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব মো. আলী নূর, স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব মো. হাবিবুর রহমান খান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন, এনএসএস ও জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের লাইন ডাইরেক্টর ডা. মোস্তাফিজুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat