ব্রেকিং নিউজ :
জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে আইন মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম তুলে ধরলেন উপদেষ্টা তারেক রহমানের শপথ অনুষ্ঠানে অংশ নেবেন মালদ্বীপের প্রেসিডেন্ট পবিত্র রমজান উপলক্ষ্যে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা ছায়া মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিএনপি: সালাহউদ্দিন আহমদ জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ত্রয়োদশ জাতীয় নির্বাচন দেশের ইতিহাসে রোল মডেল হয়ে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ২ দফায় সংসদ সদস্যদের শপথ হবে: নাসিমুল গনি বগুড়া-৬ আসন ছেড়ে দিয়েছেন তারেক রহমান হরমুজ প্রণালিতে ইরানের রেভল্যুশনারি গার্ডের সামরিক মহড়া শুরু সম্মিলিত প্রচেষ্টায় কৃষিখাতে স্বস্তি বিরাজ করছে: কৃষি উপদেষ্টা
  • প্রকাশিত : ২০২০-০৩-২০
  • ৩৭৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ক্যালিফোর্র্নিয়ায় ৪ কোটি মানুষকে বাড়িতে থাকার নির্দেশ

 যুক্তরাষ্ট্রের সব চেয়ে ঘনবসতিপূর্ণ অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ায় করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় সেখানে ৪ কোটি মানুষকে বাড়িতে অবস্থানের নির্দেশ দেয়া হয়েছে। ক্যালিফোর্নিয়ার গভর্নর বৃহস্পতিবার এ নির্দেশ দেন।
এ যাবত যুক্তরাষ্ট্রের নেয়া সবচেয়ে কঠোর এই ব্যবস্থা বৃহস্পতিবার সন্ধ্যা থেকে গোটা অঙ্গরাজ্যব্যাপী কার্যকর হবে বলে উল্লেখ করেছেন গভর্নর গ্যাভিন নিউসাম। খবর এএফপি’র।
নিউসাম বলেন, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সকলকে ঘরে থাকার এই নির্দেশ জারি থাকবে।
জনস হপকিনস ইউনিভার্সিটির পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাষ্ট্রে সব চেয়ে ক্ষতিগ্রস্থ অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়া। সেখানে এ পর্যন্ত কমপক্ষে ১৮ জনের মৃত্যু হয়েছে, আক্রান্ত শনাক্ত হয়েছে মোট ১ হাজার।
নিউসাম জানান, তবে এই নির্দেশ পুলিশের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।
গ্রোসারির কেনা কাটার মতো অত্যাবশ্যকীয় কার্যাদির ক্ষেত্রে এ নির্দেশের ছাড় দেয়া হবে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে কেন্দ্রিয় সরকারের সহায়তা চেয়ে নিউসামের বুধবার প্রেরিত এক পত্রে তিনি কোনো কোনো এলাকায় প্রতি চার দিনে মৃতের সংখ্যা দ্বিগুণ হচ্ছে বলে সতর্ক করেন। তিনি চিঠিতে উল্লেখ করেন, ক্যালিফোর্নিয়ার মোট জনসংখ্যার শতকরা ৫৬ ভাগ অর্থাৎ ২ কোটি ৫৫ লাখ মানুষ আক্রান্ত হতে পারে বলে অনুমান করা হচ্ছে।
নিউসাম বৃহস্পতিবার বলেন, এই সংখ্যা কমানোর লক্ষ্যেই বাড়িতে অবস্থানের নতুন এই নির্দেশ প্রদান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat