ব্রেকিং নিউজ :
পবিত্র রমজান উপলক্ষ্যে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা ছায়া মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিএনপি: সালাহউদ্দিন আহমদ জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ত্রয়োদশ জাতীয় নির্বাচন দেশের ইতিহাসে রোল মডেল হয়ে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ২ দফায় সংসদ সদস্যদের শপথ হবে: নাসিমুল গনি বগুড়া-৬ আসন ছেড়ে দিয়েছেন তারেক রহমান হরমুজ প্রণালিতে ইরানের রেভল্যুশনারি গার্ডের সামরিক মহড়া শুরু সম্মিলিত প্রচেষ্টায় কৃষিখাতে স্বস্তি বিরাজ করছে: কৃষি উপদেষ্টা ক্রেমলিনের দাবি: নাভালনি বিষক্রিয়ায় মারা যাওয়ার অভিযোগ ভিত্তিহীন জেনারেল (অব.) এম এ জি ওসমানীর ৪২তম মৃত্যুবার্ষিকী পালন
  • প্রকাশিত : ২০২০-০৩-২১
  • ৩০৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
করোনা শনাক্তের কিট চট্টগ্রামে পৌঁছেছে

করোনা ভাইরাস শনাক্তকরণ কিট চট্টগ্রামে এসে পৌঁছেছে। চট্টগ্রামে সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি আজ বিকালে বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন বলেন, করোনা শনাক্তের এ পরীক্ষা এখন থেকে ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি)-এ করা হবে। এর আগে সন্দেহজনক ৭ জনের নমুনা ঢাকায় পাঠিয়ে পরীক্ষা করা হয়েছে। আশার কথা হচ্ছে, তাদের কারোরই শরীরে করোনা ভাইরাস পাওয়া যায়নি। ডা. রাব্বি বলেন, চট্টগ্রামে এখনো করোনা-আক্রান্ত পাওয়া না গেলেও বৈশ্বিক পরিস্থিতি বিবেচনা করে আমরা আমাদের সর্বোচ্চ প্রস্তুতি রাখছি। বিদেশ-ফেরতদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে কাজ করছে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলো। জনসমাগম এড়াতে ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন কার্যকর পদক্ষেপ নেয়া হয়েছে। দেশের মানুষকে সচেতন করতে করোনা থেকে রক্ষার সম্ভাব্য করণীয়সমূহ বিভিন্ন মাধ্যমে অবিরাম প্রচার করা হচ্ছে। তিনি বলেন, ইতিমধ্যে নগরীতে মানুষের চলাফেরা কমে এসেছে। জরুরি প্রয়োজন ছাড়া লোকজন খুব বেশি ঘরের বাইরে যাচ্ছেন না। সরকারি-বেসরকারি প্রায় সব প্রতিষ্ঠানেই সতর্কতামূলক কর্মসূচি নেয়া হয়েছে।
সিভিল সার্জন বলেন, আমরা স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানগুলোকেও কাজে লাগানোর উদ্যোগ নিচ্ছি। তাদের সাথে ইতিমধ্যে বৈঠক হয়েছে। তাদেরকে প্রয়োজনীয় কিছু পরামর্শ দেয়া হয়েছে। তবে চট্টগ্রামে আইসিইউ সংকটের কথা স্বীকার করে তিনি বলেন, আপতত চমেক হাসপাতালের আইসিইউ ব্যবহারের উপযোগী করে রাখা হয়েছে। বিকল্প আরো কিছু ব্যবস্থার চেষ্টা করছি। বিদেশ-ফেরতদের প্রসঙ্গে তিনি বলেন, আরো ৫১৮ জনকে হোম-কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এ পর্যন্ত মোট ৬২০ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।
এদিকে, আজ শনিবার রাত ১২টার পর থেকে শাহ আমানত বিমানবন্দর হয়ে আর কোনো আন্তর্জাতিক ফ্লাইট চলাচল করবে না বলে জানায় বিমানবন্দর কর্তৃপক্ষ। এয়ার এরাবিয়ার সর্বশেষ ফ্লাইটটি এসেছিল শুক্রবার রাত ৮টার দিকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat