আ সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে শ্বাসকষ্ট ও সর্দিকাশি-জ্বর নিয়ে আইসোলেশনের ওয়ার্ডে ভর্তি হয়েছে ববিতা খাতুন(২৬) নামের এক মহিলা। সে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার আল-আমিনের স্ত্রী ।
রবিবার দিবাগত রাতে তার নিজ বাসভবন উপজেলার বামন ঘিয়ালা গ্রামের বাডিতে শ্বাসকষ্ট ও সর্দিকাশি-জ্বর শুরু হয়। করোনার উপসর্গ ভেবে সোমবার সকালে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়। পরে ববিতার শরীর থেকে নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মাইক্রোবায়োলোজি বিভাগে নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় বামন ঘিয়ালা গ্রামে মানুষের মাঝে আতংক ছড়িয়ে পড়েছে। তবে এখনও ওই বাড়ি লকডাউন করা হয়নি।ভর্তির বিষয়টি নিশ্চিত করে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আনোয়ার হোসেন জানান, শ্বাসকষ্ট ও অতিরিক্ত জ্বর ববিতার শরীরে থাকায় তাকে আইসোলেশন ওয়র্ডে ভর্তি করা হয়েছে। পরীক্ষার রিপোর্ট আসার পর বুঝা যাবে তার অবস্থা। ববিতা বর্তমানে সুস্থ আছে।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117