সিরাজগঞ্জ কাজিপুর উপজেলায় করোনা সন্দেহে কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসারসহ ঢাকা,নারায়ণগঞ্জ এবং তাবলীগ জামাত থেকে আসা পাঁচজনের নমুনা সংগ্রহ করে শনিবার বিকেলে ঢাকায় পাঠানো হয়েছে। এর মধ্যে কাজিপুর উপজেলা সাস্থ কমপ্লেক্সের ওি ডাক্তার করোনা শুরু থেকেই রোগীদের সেবা দিয়ে যাচ্ছিলেন। অন্যদের মধ্যে দুই জনের বাড়ি চালিতাডাঙ্গা ইউনিয়নের চালিতাডাঙ্গা ও বরশীভাঙ্গা গ্রামে। আরসিরাজগঞ্জ একজন রয়েছ সোনামুখি ইউনিয়নের পরানপুর, কাজিপুর ইউনিয়নের পলাশপুর এবং গান্ধাইল ইউনিয়নের গান্ধাইল গ্রামের। কাজিপুর উপজেলা সাস্থ কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ আমিনুর রহমান জানান,আমাদের একজন ডাক্তারের সর্দিজ্বর দেখা দেয়ায় অন্যদের সাথে তার নমুনাও পাঠানো হয়েছে। আমরা সার্বক্ষণিক তাদের খোঁজখবর রাখছি। এছাড়া সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান কর্মকর্তা জানান বর্তমানে হোম কোয়ারেন্টাইনে নতুন ৩১৬ জন সহ ১২৪১ জন আছে।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117