ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২০-০৪-২১
  • ৫৭৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিশেষ ফ্লাইটে সিলেট ছাড়লেন ১৪৬ ব্রিটিশ নাগরিক

করোনা ভাইরাস পরিস্থিতিতে আটকেপড়া ১৪৬ ব্রিটিশ নাগরিক বিশেষ ব্যাবস্থাহায় সিলেট ছেড়েছেন।
আজ মঙ্গলবার সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে (বিজি-৪০০৬) তারা সিলেট ছাড়েন।
এর আগে সকাল ৯টায় বোয়িং ৭৩৭-৮০০ উড়োাজাহাজটি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরপর বেলা ১১টা ২০ মিনিটে ১৪৬ যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয় বিমানটি।
সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ এ তথ্য নিশ্চিত করে বলেন, ১৪৬ ব্রিটিশ নাগরিককে নিয়ে বিমানের বিশেষ ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়েছে। সেখান থেকে ব্রিটিশ এয়ার ওয়েজের একটি ফ্লাইটে তারা ঢাকা ত্যাগ করবেন।
বিমান বন্দর সূত্র জানায়,বর্তমান করোনা পরিস্থিতিতে সিলেট সহ বাংলাদেশে আটকেপড়া ব্রিটিশ নাগরিকদের ফিরিয়ে নিতে বিশেষ ফ্লাইট পরিচালনা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এরই ধারাবাহিকতায় এই ফ্লাইট পরিচালনা করা হয়। এছাড়া ব্রিটিশ নাগরিকদের নিতে বিমানের আরও তিনটি ফ্লাইট চলতি মাসের ২৩, ২৫ ও ২৬ এপ্রিল পরিচালনা করা হবে।
যাত্রীদের প্রত্যেকের পাসপোর্ট খতিয়ে দেখে বিমানে তোলা হয়েছে। প্রতি যাত্রী সঙ্গে ২০ কেজি করে মালামাল নিতে পারছেন। বিমানে দুইজন পাইলট ও ৬ জন কেবিন ক্রু দায়িত্ব পালন করবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat