ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২০-০৪-২৮
  • ৭২৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নাহিদুল ইসলাম নাহিদ,জেলা প্রতিনিধি,নাটোর:- বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাস (কোভিড-১৯) এর কারণে সৃষ্ট মহামারী মোকাবেলায় নিজস্ব অর্থায়নে কর্মহীন ও হতদরিদ্র মানুষদের ঘরে ঘরে গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করছেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। তার নির্বাচনীএলাকা লালপুর-বাগাতি পাড়া উপজেলার কর্মহীন ও হতদরিদ্র পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করাহচ্ছে।বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে এম পি নিজ হাতে অসহায় এ সব পরিবারের সদস্যদের বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী পৌঁছে দেন।
করোনা ভাইরাসের কারনে অনেক নিম্ন আয়ের মানুষদের রোজগার বন্ধ হয়ে গেছে। স্থানীয় নেতা-কর্মীদের মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে এ সকল অসহায় পরিবার ,ক্ষুদ্র দোকানদার ও ক্ষুদ্র ব্যবসায়ীসহ করোনায় কর্মহীন হয়ে পরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন শহিদুল ইসলাম বকুল এমপি।
আজ মঙ্গলবার বাগাতিপাড়া উপজেলার মালঞ্চি এলাকার করোনায় কর্মহীন পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণের সময় করোনা প্রতিরোধে সকলকে সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানান শহিদুল ইসলাম বকুল। তিনি বলেন, প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাহিরে আসবেন না, কেউ না খেয়ে থাকবেন না,আমি খাবার পৌঁছে দেবো। সরকারিনির্দেশনা মেনে চলুন এবং কেউ অসুস্থবোধ করলে দ্রুত হাসপাতাল সহ আমাকে অবগত করুন। করোনায় কেউ আতঙ্কিত হবেন না ,সচেতন থাকুন এবং স্বাস্থ্যবিধি মেনেচলুন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat