ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২০-১১-১০
  • ৭৩৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্রে মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এক কোটির মাইলফলক ছাড়িয়ে গেছে। সোমবার জনস হপকিন্স ইউনিভার্সিটির পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়।
এদিকে একই দিন ফাইজার ও বায়োএনটেক জানিয়েছে তাদের ভ্যাকসিন ৯০ শতাংশ কার্যকরের প্রমাণ পাওয়া গেছে।
সোমবার গ্রীনিচ মান সময় ১৪০০ টার স্বল্প সময় আগে বাল্টিমোর ভিত্তিক এ ইউনিভার্সিটির পরিসংখ্যান অনুযায়ী, মহামারির শুরুর পর থেকে যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত মোট ১ কোটি ১৮ হাজার ২৭৮ জন এ ভাইরাসে আক্রান্ত এবং ২ লাখ ৩৭ হাজার ৭৪২ জনের মৃত্যু হয়েছে।
খবরে বলা হয়, সারাবিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যার দিক থেকে যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ।
তবে ফাইজার ও বায়োএনটেক উদ্ভাবিত ভ্যাকসিনের ব্যবহার এ মহামারি ভাইরাসের ছড়ানোর লাগাম টেনে ধরার ক্ষেত্রে গেম চেঞ্জার আশা করা হচ্ছে।
প্রাথমিকভাবে প্রাপ্ত ফলাফলে দেখা যায়, এ দু’টি ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ ব্যবহারের সাতদিন পর রোগীদের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পেতে দেখা যায়। প্রথম ডোজ ব্যবহারের ২৮ দিন পর দ্বিতীয় ডোজ ব্যবহার করা হয়।
যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনাভাইরাস মোকাবেলায় তার বিভিন্ন পদক্ষেপের জন্য কঠোরভাবে সমালোচিত হন।
এদিকে যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন করোনাভাইরাসের বিস্তার রোধে সোমবার মার্কিন নাগরিকদের মাস্ক পরার আহ্বান জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat