ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২০-১১-২৫
  • ৭৪৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আগামী শনিবার থেকে শুরু হচ্ছে নারীদের প্রথম ফেডারেশন কাপ হ্যান্ডবল টুর্নামেন্ট।
শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুরআলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে নওগাঁ জেলা ক্রীড়া সংস্থা ও জামালপুর স্পোর্টস একাডেমি।
সকালে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডেইলি সান সংবাদপত্রের সম্পাদক এনামুল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক ইকবাল বিন আনোয়ার ডন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সহ-সভাপতি গোলাম হাবিব।
টুর্নামেন্ট উপলক্ষে এক সংবাদ সম্মেলন আজ শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারন সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক ইকবাল বিন আনোয়ার ডন, টুর্নামেন্ট পরিচালনা কমিটির চেয়ারম্যান মো: নুরুল ইসলাম, সম্পাদক মো: সেলিম মিয়া বাবু এবং সহকারী সম্পাদক কামরুননাহার আজাদ।
এবারের টুর্নামেন্টে ৮টি দল অংশ নিচ্ছে। দলগুলো হচ্ছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, বাংলাদেশ পুলিশ, জামালপুর স্পোর্টস একাডেমি, তেতুঁলিয়া উপজেলা ক্রীড়া সংস্থা, নওগাঁ জেলা ক্রীড়া সংস্থা, যশোর জেলা ক্রীড়া সংস্থা, ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থা এবং হ্যান্ডবল ট্রেনিং সেন্টার ঢাকা।
টুর্নামেন্টের বাজেট ধরা হয়েছে ৬ লাখ ২৫ হাজার টাকা। তন্মধ্যে পৃষ্ঠপোষক ওয়াল্টন দিবে ৫ লাখ টাকা। বাকী অর্থ ফেডারেশনের তহবিল থেকে খরচ করা হবে।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat