ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২০-১১-২৫
  • ৬৮৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দশক সেরা ক্রিকেটারের মনোনয়নের তালিকায় নেই কোন বাংলাদেশি খেলায়াড়।
পূর্ন ও সহযোগি সদস্য দেশগুলোর মধ্যে থেকে বিভিন্ন ক্যাটাগরিতে দশক সেরা ক্রিকেটার নির্বাচন করবে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। এজন্য পুরুষ ও নারী ক্রিকেটারদের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে আইসিসি। কিন্তু ঐ তালিকায় নেই কোন বাংলাদেশের ক্রিকেটারের নাম। তবে আফগানিস্তানের একজন ক্রিকেটারের নাম আছে।
২০১০ থেকে ২০২০ এরমধ্যে এক দশকের সেরার তালিকায় ভারতের চারজন ক্রিকেটার আছেন। এ সময়ের অন্যতম সেরা ক্রিকেটার ভারতের বিরাট কোহলি মনোনয়ন পেয়েছেন মোট চার ক্যাটাগরিতে। দশক সেরা টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি ক্রিকেটারের পাশাপাশি দশক সেরা ক্রিকেটার ক্যাটাগরিতেও মনোনিত হয়েছেন তিনি।
ওয়ানডেতে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। কিন্তুও য়ানডের মনোনয়নে নেই কোনো ইংলিশ খেলোয়াড়ের নাম।
বিভিন্ন ক্যাটাগরিতে আইসিসির তালিকা-
দশক সেরা পুরুষ ক্রিকেটারের মনোনয়ন : বিরাট কোহলি (ভারত), কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড), জো রুট (ইংল্যান্ড), স্টিভেন স্মিথ (অস্ট্রেলিয়া), এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা), রবিচন্দ্রন অশ্বিন (ভারত) এবং কুমার সাঙ্গাকারা (শ্রীলংকা)।
দশকে সরা নারী ক্রিকেটারের মনোনয়ন : এলিসি পেরি (অস্ট্রেলিয়া), মেগ ল্যানিং (অস্ট্রেলিয়া), সুজি বেটস (নিউজিল্যান্ড), স্টেফানি টেলর (ওয়েস্ট ইন্ডিজ), মিতালি রাজ (ভারত), সারাহ টেলর (ইংল্যান্ড)।
দশক সেরা টেস্ট ক্রিকেটার (পুরষ) : বিরাট কোহলি (ভারত), জো রুট (ইংল্যান্ড), কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড), স্টিভেন স্মিথ (অস্ট্রেলিয়া), রঙ্গনা হেরাথ (শ্রীলংকা), জেমস এন্ডারসন (ইংল্যান্ড), ইয়াসির শাহ (পাকিস্তান)।
দশক সেরা ওয়ানডে ক্রিকেটার (পুরষ) : বিরাট কোহলি (ভারত), মহেন্দ্র সিং ধোনি (ভারত), রোহিত শর্মা (ভারত), কুমার সাঙ্গাকারা (শ্রীলংকা), লাসিথ মালিঙ্গা (শ্রীলংকা), মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া) এবং এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা)৷
দশক সেরা ওয়ানডে ক্রিকেটার (নারী) : এলিসি পেরি (অস্ট্রেলিয়া), মেগ ল্যানিং (অস্ট্রেলিয়া), সুজি বেটস (নিউজিল্যান্ড), স্টেফানি টেলর (ওয়েস্ট ইন্ডিজ), মিতালি রাজ (ভারত), ঝুলন গোস্বামি (ভারত)।
দশক সেরা টি-টোয়েন্টি ক্রিকেটার (পুরষ) : রশিদ খান (আফগানিস্তান), বিরাট কোহলি (ভারত) রোহিত শর্মা (ভারত), ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ), অ্যারন ফিঞ্চ (অস্ট্রেলিয়া), ইমরান তাহির (দক্ষিণ আফ্রিকা), লাসিথ মালিঙ্গা (শ্রীলংকা)।
দশকে সরা টি-টোয়েন্টি ক্রিকেটার (নারী) : এলিসি পেরি (অস্ট্রেলিয়া), মেগ ল্যানিং (অস্ট্রেলিয়া), সোফি ডিভাইন (নিউজিল্যান্ড), ডিন্দ্রা দোতিন (ওয়েস্ট ইন্ডিজ), আনিয়া ¯্রাবসোল (ইংল্যান্ড)।
আইসিসির সহযোগী দেশগুলোর মধ্যে দশক সেরা ক্রিকেটার (পুরষ) : কাইল কোয়েৎজার (স্কটল্যান্ড), কলাম ম্যাকলেয়ড (স্কটল্যান্ড), পরশ খড়কা (নেপাল), আসাদ ভালা (পাপুয়া নিউগিনি), পিটার বোরেন (নেদারল্যান্ডস), রিচি বেরিংটন (স্কটল্যান্ড)।
সহযোগী দেশগুলোর মধ্যে দশক সেরা ক্রিকেটার (নারী) : নাত্তাকান চানতাম (নেপাল), সরনোরিন তিপোচ (নেপাল), সানিদা সাত্থিরুয়াং (নেপাল), ক্যাথেরিন ব্রাইস (স্কটল্যান্ড), সারাহ ব্রাইস (স্কটল্যান্ড), স্টেরে ক্যালিস (নেদারল্যান্ডস)।
দশকসেরা আইসিসি স্পিরিট অব ক্রিকেট অ্যাওয়ার্ড : বিরাট কোহলি (ভারত), কেন উইলিয়াসন (নিউজিল্যান্ড), মিসবাহ-উল হক (পাকিস্তান), ব্রেন্ডন ম্যাককালাম (নিউজিল্যান্ড), মাহেলা জয়াবর্ধনে (শ্রীলংকা), ড্যানিয়েল ভেট্টোরি (নিউজিল্যান্ড), মহেন্দ্র সিং ধোনি (ভারত), ক্যাথেরিন ব্রান্ট (ইংল্যান্ড), আনিয়া ¯্রাবসোল (ইংল্যান্ড)।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat