ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২০-১১-২৬
  • ৬৮৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

গতকাল (বুধবার) রাতে আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সে নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন ফুটবল ইতিহাসের মহানায়ক দিয়াগো ম্যারাডোনা।
৬০ বছর বয়সে ম্যারাডোনার মৃত্যুতে শোকের ছায়া বইছে বিশ্ব ক্রীড়াঙ্গনে। সেই প্রভাব পড়েছে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চলমান বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপেও। তাই ম্যারাডোনার স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়েছে।
আজ দিনের প্রথম ম্যাচের (জেমকন খুলনা- মিনিস্টার গ্রুপ রাজশাহী) পর নীরবতা পালন করা হয়। সন্ধ্যার ম্যাচের জন্য তখন মাঠে উপস্থিত ছিলো বেক্সিমকো ঢাকা ও গাজী গ্রুপ চট্টগ্রামের খেলোয়াড়রা।
ফলে জেমকন খুলনা-মিনিস্টার গ্রুপ রাজশাহী এবং বেক্সিমকো ঢাকা-গাজী গ্রুপ চট্টগ্রামের খেলোয়াড়রা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ম্যারাডোনা স্মরণে নীরবতা পালন করেন। প্রেসিডেন্টস বক্সে উপস্থিত বিসিবি কর্মকর্তারাও নীরবতা পালন করেন। এছাড়াও সাপোর্ট স্টাফ ও মাঠকর্মীসহ উপস্থিত সবাই সম্মান জানান ফুটবল জাদুকরকে।
এসময় স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে ফুটে ওঠে ১৯৮৬ বিশ্বকাপ জয়ের পর ট্রফি হাতে ম্যারাডোনার উল্লাসের ছবি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat