ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২০-১১-২৯
  • ৬৬৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দেশের প্রথম ৭০০ শয্যাবিশিষ্ট সুপার স্পেশালাইজড হাসপাতালের ইনফরমেশন সিস্টেমসহ অটোমেশন সংশ্লিষ্ট প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
আজ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ)উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়–য়া প্রধান অতিথি হিসেবে এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন।
নির্মানাধীন সুপার স্পেশালাইজড হাসপাতালের ইনফরমেশন সিস্টেমসহ অটোমেশন কার্যক্রম বাস্তবায়ন ও ডিজিটালাইজড পদ্ধতিতে পরিচালনার বিষয়ে ওই হাসাপাতালে কর্মরতদের জন্য এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
কোরিয়ান ৮জন প্রশিক্ষকসহ দেশীয় প্রশিক্ষকদের সহায়তায় চলমান এই প্রশিক্ষণ কর্মসূচিটি পরিচালিত হবে।
সুপার স্পেশালাইজড হাসপাতালের প্রকল্প পরিচালক ও সার্জারি অনুষদের ডীন অধ্যাপক ডা. মোঃ জুলফিকার রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান,উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম,উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ জাহিদ হোসেন।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন,বিশ্ববিদ্যালয়ের শিশু অনুষদের ডীন অধ্যাপক ডা.চৌধুরী ইয়াকুব জামাল,রেজিস্ট্রার অধ্যাপক ডা. এ বি এম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডা. সৈয়দ মোজাফফর আহমেদ,চীফ এস্টেট অফিসার ডা.এ কে এম শরীফুল ইসলাম প্রমুখ ।
এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন দক্ষিণ কোরিয়ার হুন্দাই অটোএভার-এর হসপিটাল ইনফরমেশন সিস্টেম (এইচআইএস)-এর প্রজেক্ট ম্যানেজার মিস্টার সান-ইল-কিম।
উল্লেখ্য, ২০২১ সালের ডিসেম্বরের মধ্যে বিশ্বমানের এই হাসপাতালটির কার্যক্রম শেষ হবে বলে আশা করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এই হাসপাতাল হবে একটি রোগী বান্ধব সুবজ হাসপাতাল।এখানে চলমান সুযোগ-সুবিধাসহ জনসাধারণ এখানে সাশ্রয়ীমূল্যে আন্তর্জাতিক মানের চিকিৎসাসেবা পাবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat