ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২০-১১-৩০
  • ৬৭৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে লড়াইয়ের বিষয়টি বিবেচনা করছেন। আর ২০২১ সালের ২০ জানুয়ারি জো বাইডেনের দায়িত্ব গ্রহণকালে এ বিষয়ে তার পরিকল্পনার ঘোষণা দিতে পারেন তিনি।
নিউজ পোর্টাল ‘দ্য ডেইলি বিস্ট’ তার নিজস্ব সূত্রের উদ্ধৃতি দিয়ে এ খবর জানিয়েছে।
নির্বাচনের চার বছর বাকি থাকতে এ বিষয় নিয়ে ট্রাম্প তার উপদেষ্টাদের সাথে আলাপ আলোচনা করেছেন বলেও ওয়েব পোর্টালটি জানিয়েছে।
এদিকে ‘দ্য হিল নিউজপেপার’ ও ‘হ্যারিসএক্স’ পরিচালিত এক জরিপ থেকে জানা গেছে প্রায় ৪৭ শতাংশ মার্কিন নাগরিক বিদায়ী প্রেসিডেন্টের ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেয়াকে সমর্থন করছেন।
গত ৩ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে প্রয়োজনীয় ২৭০টি ইলেক্টোরাল ভোটের চেয়েও বেশি পেয়ে জো বাইডেন বিজয়ী হয়েছেন। কিন্তু ট্রাম্প এখনও পরাজয় স্বীকার করেন নি। বরং তিনি নির্বাচনে জালিয়াতির অভিযোগ করে একের পর এক মামলা করে যাচ্ছেন।
এদিকে দেশটির সকল অঙ্গরাজ্যকে আগামী ১২ ডিসেম্বরের মধ্যে ফলাফল সার্টিফাই করার কাজ শেষ করতে হবে। ইলেক্টররা ১৪ ডিসেম্বর স্ব-স্ব রাজ্যের হয়ে তাদের ভোট প্রদান করবেন।
আগামী ৬ জানুয়ারি প্রতিনিধি পরিষদ ও সিনেট উভয়ে এক যৌথ অধিবেশনে ইলেক্টরাল ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করবে।
নব-নির্বাচিত প্রেসিডেন্ট ২০ জানুয়ারি শপথ নেবেন এবং আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে তার দায়িত্ব পালন শুরু করবেন।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat