ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২০-১২-০১
  • ৬৬৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সুনজরে থাকা করোনাভাইরাস উপদেষ্টাদের একজন পদত্যাগ করেছেন। মাস্ক পরা ও করোনা সংক্রান্ত অন্যান্য বিষয় নিয়ে করা তার মন্তব্য বিতর্ক সৃষ্টি করে। সোমবার মার্কিন সংবাদ মাধ্যম এ খবর দিয়েছে। খবর এএফপি’র।
ফক্স নিউজ স্কট অ্যাটলাসের ১ ডিসেম্বর পদত্যাগ করা একটি পত্র হাতে পেয়েছে। তার জনস্বাস্থ্য বা সংক্রমণ রোগ সম্পর্কিত অভিজ্ঞতা বা যোগ্যতার ঘাটতি রয়েছে।
ওই সংবাদমাধ্যমের খবরে আরো বলা হয়, অ্যাটলাসের নিয়োগ চুক্তি এ সপ্তাহের শেষের দিকে শেষ হতে যাচ্ছে।
অ্যাটলাস তার পদত্যাগ পত্রে বলেন, ‘আমি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিশেষ উপদেষ্টা হিসেবে আমার পদ থেকে পদত্যাগ করছি।’
এ সম্মানজনক পদে নিয়োগ দেয়ার জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানান এবং যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের আসন্ন প্রশাসনের ‘সার্বিক মঙ্গল’ কামনা করেন তিনি।
অ্যাটলাস বলেন, ‘আমি এ মহামারির ছোবল থেকে মার্কিন নাগরিকদের জীবন বাঁচাতে এবং তাদের সহায়তা একনিষ্ঠভাবে কাজ করেছি।’
উল্লেখ্য, গত অক্টোবরে এক টুইটার বার্তায় তিনি বলেন, ‘মাস্ক করোনাভাইরাস মোকাবেলায় কোন কাজ করে না।’ মাস্ক পরিধানের ফল বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হওয়া সত্ত্বেও তিনি মাস্কের ব্যাপারে এমন মন্তব্য করেন। আর এটা নিয়ে অনেক বিতর্কের সৃষ্টি হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat