ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২০-১২-০১
  • ৬৯৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান ন্যাশনাল ডিফেন্স কলেজের নবনিযুক্ত কমান্ড্যান্ট হিসেবে গতকাল সোমবার দায়িত্বভার গ্রহণ করেছেন। তাঁর পূর্বসূরি লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদ এদিন অবসর গ্রহন করেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এর এক বিজ্ঞপ্তিতে আজ একথা জানিয়ে বলা হয়, দায়িত্ব গ্রহণের পূর্বে সেনাসদর দপ্তরে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ এবং কিউএমজি লেফটেন্যান্ট জেনারেল মোঃ শামসুল হক নবনিযুক্ত এনডিসি কমান্ড্যান্ট আতাউল হাকিম সারওয়ার হাসানকে লেফটেন্যান্ট জেনারেল র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন। এসময় সেনাসদর দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান নরসিংদী জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ২১ ডিসেম্বর ১৯৮৪ সালে পদাতিক কোরে কমিশন লাভ করেন। চাকুরী জীবনে তিনি পদাতিক ব্যাটালিয়ন, ব্রিগেড সদর দপ্তর, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োজিত ছিলেন। এছাড়াও, তিনি সদর দপ্তর ১০ পদাতিক ডিভিশনের জিওসি, সদর দপ্তর লজিস্টিকস্ এরিয়া কমান্ডার ও সদর দপ্তর ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি ছিলেন।
এনডিসিতে যোগ দেয়ার আগে তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) এর ভাইস চ্যান্সেলর হিসেবে কর্মরত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat