ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২০-১২-০৩
  • ৮০৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নড়াইল,জেলায় গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ শীর্ষক প্রকল্পের আওতায় আজ দুপুর সাড়ে ১২টায় মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জেলা তথ্য অফিসের আয়োজনে সদর উপজেলার কলোড়া ইউনিয়নের গোবরা পার্ব্বতী বিদ্যাপীঠ চত্বরে অনুষ্ঠিত মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা প্রশাসক আনজুমান আরা।যশোর জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার এ,এস,এম কবীর হোসেনের সভাপতিত্বে মহিলা সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আতিরিক্ত পুলিশ সুপার মোঃ রিয়াজুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার এস,এম, ছায়েদুর রহমান, আন্তর্জাতিক শিশু শান্তি পুরষ্কার প্রাপ্ত তরুণ উদ্যোক্তা সাদাত রহমান সাকিব,নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু। স্বাগত বক্তব্য রাখেন নড়াইল জেলা তথ্য অফিসার এলিন সাঈদ-উর রহমান ও অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন গোবরা পার্ব্বতী বিদ্যাপীঠের প্রধান শিক্ষক আব্দুর রশিদ, গোবরা পার্ব্বতী বিদ্যাপীঠের ম্যাননেজিং কমিটির সভাপতি শৈলেন্দ্রনাথ সাহা ,ইসলামিক ফাউনডেশ নড়াইল জেলা কার্যালয়ের উপপরিচালক বিল্লাল বিন কাশেম ।অনুষ্ঠানে ভিডিও কলের মাধ্যমে যুক্ত হন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক মুন্সী জালাল উদ্দিন।
মহিলা সমাবেশে বক্তারা গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ-আমার বাড়ি আমার খামার,আশ্রয়ণ প্রকল্প,ডিজিটাল বাংলাদেশ,শিক্ষা সহায়তা কর্মসূচি, নারীর ক্ষমতায়ন, ঘরে ঘরে বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য,সামাজিক নিরাপত্তা কর্মসূচি, বিনিয়োগ বিকাশ এবং পরিবেশ সুরক্ষাসহ মাদকের ভয়াবহতা,বাল্যবিয়ে ও সন্ত্রাসবিরোধী কার্যক্রম গ্রহণ সম্পর্কে আলোচনা করেন।এছাড়া সমাবেশে তথ্য প্রযুক্তির যথাযথ ব্যবহার,নারী শিক্ষাকে অগ্রাধিকার দেয়াও জেন্ডার সমতা নিশ্চিতকরণ এবং বিগত ১০ বছরের জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের অর্জিত সাফল্যসমূহ তুলে ধরা হয়।
আন্তর্জাতিক শিশু শান্তি পুরষ্কার প্রাপ্ত তরুণ উদ্যোক্তা সাদাত রহমান সাকিব কিশোরীদের উদ্দেশ্যে সাইবার বুলিংয়ের উপর আলোচনা করেন এবং যাতে আর কোন কিশোরী সাইবার বুলিংয়ের শিকার না হয় সেজন্য তাদের এ বিষয়ে সজাগ থাকার আহবান জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat