ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২০-১২-০৬
  • ৬৭৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 যুক্তরাজ্যের নিয়ন্ত্রক সংস্থা করোনা ভ্যাকসিনের জরুরি অনুমোদনের পরে আগামী সপ্তাহের মধ্যে ব্রিটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথ ফাইজার-বায়োএনটেক উদ্ভাবিত করোনা টিকা নেবেন।
৯৪ বছর বয়সের রাণী এবং তাঁর স্বামী ৯৯ বছরের প্রিন্স ফিলিপ তাদের বয়স এবং প্রচলিত চিকিৎসা নিতে না পারার কারনে আগাম স্বাস্থ্য সুরক্ষার জন্য এই ভ্যাকসিন নিতে যাচ্ছেন।
সংবাদপত্রের খবরে বলা হয়, তথাকথিত এন্টি ভ্যাক্সেক্সাররা ভ্যাকসিন গ্রহনে নিরুৎসাহিত করতে পারে এমন আশঙ্কার মধ্যে লোকদের ভ্যাকসিন গ্রহনে উৎসাহিত করতে ব্রিটেনের রাজ পরিবারের সিনিয়ররা এই ভ্যাকসিন গ্রহন করতে যাচ্ছেন।
ব্রিটেন বুধবার ফাইজার-বায়োএনটেক উদ্ভাবিত ভ্যাকসিন প্রয়োগের অনুমোদন দিয়েছে।স্বাস্থ্য কর্মকর্তারা বয়স ও স্বাস্থ্যঝুঁকি রয়েছে এমন লোকদের ভ্যাকসিন গ্রহনে অগ্রাধিকার নির্ধারণ করেছেন।
বৃদ্ধাশ্রমে থাকা লোকদের, তাদের সেবাকারীদের প্রথমে এই টিকা দেয়া হবে, এরপরেই ৮০ বছরের অধিক বয়স্ক এবং সম্মুখসারির স্বাস্থ্যকর্মীদের টিকা দেয়া হবে।
ব্রিটেন ৪ কোটি ডোজ ভ্যাকসিনের অর্ডার দিয়েছে, এবং প্রাথমিকভাবে ৮ লাখ ডোজ পাওয়া গেছে, আগামী সপ্তাহে টিকাদান কার্যক্রম শুরু হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat