ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২০-১২-১১
  • ৭০০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রসহ দু’জন নিহত হয়েছেন।আজ শুক্রবার সকাল পৌনে ৭টার দিকে রাজধানীর খিলক্ষেত থানার তিনশ’ ফিট সড়কে একটি ট্রাকের ধাক্কায় কলেজ ছাত্রসহ দু’ মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন।
পরে স্থানীয় লোকজন আহত দু’জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহতরা হলেন, ঢাকা রেসিডেনসিয়াল কলেজের শিক্ষার্থী আমির হোসেন রিয়াজ (১৯) ও তার আত্মীয় আজমিন খান লামী (২৬)। তারা দক্ষিণ বাড্ডা এলাকার বাসিন্দা বলে জানা গেছে। ঘটনার পরপরই ট্রাকটি আটক করেছে পুলিশ । চালক পালিয়ে গেছেন।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া বাসসকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার সকালে খিলক্ষেত এলাকায় একটি ট্রাক আজমিন ও রিয়াঝের মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তারা ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে খিলক্ষেত থানা পুলিশ দু’জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, নিহত দু’জনের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা আছে।
খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এসআই) সুধাংশু সরকার বাসসকে জানান, ঘটনার পরপরই ট্রাকটি আটক করা হয়েছে। এরআগেই চালক পালিয়ে গেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat